১ ইতিহাস ৮:৬-২৭
৬
¶ এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:
৭
নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
৮
¶ আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা।
৯
মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম,
১০
যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান।
১১
হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
১২
¶ ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।
১৩
বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
১৪
¶ বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ,
১৫
সবদিয়, অরাদ, এদর,
১৬
মীখায়েল, যিশ্পা ও যোহ।
১৭
ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম,
১৮
হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব।
১৯
শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি,
২০
সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়,
২১
ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
২২
শাশকের ছেলেরা হল যিশ্পন,
২৩
এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি,
২৪
হানন, হনানিয়,
২৫
এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
২৬
যিরোহমের ছেলেরা হল শিম্শরয়, শহরিয়, অথলিয়া,
২৭
যারিশিয়, এলিয় ও সিখ্রি।
Settings