মূল বিষয়বস্তুতে যান

যোব২৫

বিল্দদের চূড়ান্ত সংক্ষিপ্ত বক্তৃতা

তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,

ঈশ্বরের পরম কর্তৃত্ব

“কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।
তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে? কার ওপর তাঁর আলো ওঠে না?

মানবজাতির অপবিত্রতা

তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?
দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।
কত কম মানুষ, যারা কীটের মত একটি মানুষ, যে একটি কৃমির মত!”
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options