Skip to content

Women সম্পর্কে বাইবেলের পদ: False prophets

7 টি পদ · 47 টি দিক

False prophets সম্পর্কে পদ

  1. তাই তুমি, মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নিজের মন থেকে ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে তোমার মুখ রাখ এবং তাদের বিরুদ্ধে ভাববাণী বল।

  2. বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দুর্ভাগ্য সেই স্ত্রীলোকদের, যারা হাতের প্রত্যেক অংশে জাদু আকর্ষণের জন্য সেলাই করে ও তাদের মাথার জন্য প্রত্যেক মাপের ঘোমটা তৈরী করে লোকেদের ফাঁদে ফেলার জন্য। তোমার কি আমার লোকেদের ফাঁদে ফেলতে পারবে কিন্তু তোমার কি তোমাদের জীবন বাঁচাতে পারবে?

  3. তোমার দুই এক মুঠো যব বা দু-এক টুকরো রুটির জন্য আমার প্রজাদের মধ্যে আমাকে অপবিত্র করেছো, লোকেদের হত্যা করতে চাও যাদের মরা উচিত নয় এবং সে সব জীবন রক্ষা করছো যাদের বাঁচা উচিত নয়, কারণ তুমি আমার লোকেদের কাছে মিথ্যা কথা যারা শুনেছে।

  4. অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দেখ, আমি জাদু আকর্ষণের বিরুদ্ধে যা তুমি ব্যবহার করেছো মানুষের জীবনকে ফাঁদে ফেলার জন্য যেন তারা পাখী, অবশ্যই আমি তোমাদের বাহু থেকে তাদের বিচ্ছিন্ন করবো এবং তোমার যাদেরকে পাখির মত ফাঁদে ফেল, আমি তাদেরকে মুক্ত করবো।

  5. আমি তোমাদের ঘোমটা ছিঁড়ে ফেলব এবং তোমাদের হাত থেকে উদ্ধার করব; যাতে তারা ভবিষ্যতে আর তোমাদের ফাঁদে পড়ার জন্য তোমাদের হাতে থাকবে না এবং তুমি জানবে যে আমি সদাপ্রভু।

  6. কারণ তুমি ধার্ম্মিকের হৃদয়কে শক্তিহীন কর মিথ্যাকথা দিয়ে, এমনকি যদিও আমি মনে করি না তার মন ভেঙে গেছে এবং তার বদলে দুষ্ট লোকের কাজকে উত্সাহিত করেছো, যেন সে জীবন বাঁচাবার জন্য তার পথ থেকে না ফেরে

  7. এই জন্য তোমার মিথ্যা দর্শন আর দেখিবে না অথবা তোমার ভবিষ্যৎবাণী করবে না; কারণ আমি তোমাদের হাত থেকে আমার লোকেদের উদ্ধার করবো এবং তুমি জানবে যে আমি সদাপ্রভু।