The Tribe Of Simeon সম্পর্কে বাইবেলের পদ: Part of, destroyed the remnant of the Amalekites, and dwelt in their land
Part of, destroyed the remnant of the Amalekites, and dwelt in their land সম্পর্কে পদ
পশুপাল চরাবার জায়গার খোঁজে এই লোকেরা গদোরের বাইরে উপত্যকার পূর্ব দিকে চলে গেল।
তারা বহু ঘাসযুক্ত জায়গা পেল, আর সে দেশ বেশ বড়, শান্তিপূর্ণ ও নিরিবিলি ছিল। কারণ আগে হামের বংশের কিছু লোক সেখানে বাস করত।
শিমিয়োন গোষ্ঠীর এই সব নথিভুক্ত করা লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের দিনের সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।
শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ে গেল।
আগে অমালেকীয়দের কিছু লোক সেয়ীরে পালিয়ে এসে সেখানে বাস করছিল। শিমিয়োনীয়েরা সেই সব লোকদের মেরে ফেলে সেখানে বাস করতে লাগল। আজও তারা সেখানে বাস করছে।