মূল বিষয়বস্তুতে যান

The Tribe Of Gad সম্পর্কে বাইবেলের পদ: Eleven of, swam the Jordan, and joined David in the hold

8 টি পদ · 25 টি দিক

"The Tribe Of Gad" খুঁজুন

Eleven of, swam the Jordan, and joined David in the hold সম্পর্কে পদ

  1. ¶ গাদীয়দের কিছু লোক নিজেদের দল ছেড়ে মরু এলাকার দুর্গের মত জায়গায় দায়ূদের কাছে এসেছিলেন। তাঁরা ছিলেন যুদ্ধের শিক্ষা পাওয়া শক্তিশালী যোদ্ধা। তাঁরা ঢাল ও বর্শার ব্যবহার জানতেন। তাঁদের মুখ সিংহের মত ভয়ঙ্কর ছিল এবং পাহাড়ী হরিণের মত তাঁরা জোরে দৌড়াতে পারতেন।

  2. সেখানে এষর তাদের নেতা ছিলেন, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

  3. চতুর্থ মিশ্মন্না, পঞ্চম যিরমিয়,

  4. ষষ্ঠ অত্তয়, সপ্তম ইলীয়েল,

  5. অষ্টম যোহানন, নবম ইল্‌সাবদ,

  6. দশম যিরমিয় ও একাদশ মগ্‌বন্নয়।

  7. ¶ এই গাদীয়েরা ছিলেন সৈন্যদলের সেনাপতি। তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ছোট তিনি ছিলেন একাই একশো জনের সমান এবং যিনি সবচেয়ে বড় তিনি ছিলেন একাই হাজার জনের সমান।

  8. সেই বছরের প্রথম মাসে যখন যর্দ্দন নদীর জল কিনারা ছাপিয়ে গিয়েছিল তখন এঁরাই পার হয়ে গিয়ে নদীর পূর্ব ও পশ্চিম দিকের উপত্যকায় বসবাসকারী প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিলেন।