মূল বিষয়বস্তুতে যান

Offerings সম্পর্কে বাইবেলের পদ: Drink, libations of wine offered with the sacrifices

60 টি পদ · 61 টি দিক

Drink, libations of wine offered with the sacrifices সম্পর্কে পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আর যাকোব সেই কথাবার্তার জায়গায় এক স্তম্ভ, পাথরের স্তম্ভ, স্থাপন করে তার উপরে পানীয় নৈবেদ্য উৎসর্গ করলেন ও তেল ঢেলে দিলেন।

  2. আর প্রথম ভেড়া বাচ্চাটির সঙ্গে হিনের এক চতুর্থাংশ পেষাই করা জিত (অলিভ) তেল মেশানো [ঐফা] পাত্রের দশ ভাগের এক ভাগ ময়দা এবং পানীয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দেবে।

  3. পরে দ্বিতীয় ভেড়া বাচ্চাটি সন্ধ্যার দিন উৎসর্গ করবে এবং সকালের মত শষ্য এবং পানীয় নৈবেদ্যের সঙ্গে উত্সর্গ করবে। এগুলি সদাপ্রভুর উদ্দেশ্যে এক মিষ্টি সুবাস উত্পন্ন করবে এবং এটি আমার জন্য আগুনের নৈবেদ্য বলে উৎসর্গ হবে।

  4. কিন্তু তোমরা এর উপরে সুগন্ধি ধূপ অথবা হোমবলি অথবা শস্য নৈবেদ্য উৎসর্গ করো না। তোমরা এর উপরে পানীয় নৈবেদ্য ঢেলো না।

  5. তার ভক্ষ্য-নৈবেদ্য এক ঐফার দুই দশমাংশ তেল মেশানো সূক্ষ্ম সূজি; তা সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য আগুনে করা উপহার হবে ও তার পানীয় নৈবেদ্য এক হিন আঙ্গুর রসের চতুর্থাংশ হবে।

  6. আর তোমরা সেই রুটির সঙ্গে একবছরের নির্দোষ সাতটি ভেড়ার বাচ্চা, এক যুব বৃষ ও দুটি ভেড়া উৎসর্গ করবে; তা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি হবে এবং সেইসম্বন্ধীয় ভক্ষ্য-নৈবেদ্যের ও পানীয় নৈবেদ্যের সঙ্গে সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য আগুনে করা উপহার হবে।

  7. পরে তাড়ীশূন্য রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং যাজক আরও ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করবে।

  8. যদি মণ্ডলীর অজান্তে অনিচ্ছাকৃতভাবে পাপ হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত হোমবলির জন্য একটি ষাঁড় উত্সর্গ করবে। নিয়ম অনুসারে তার সঙ্গে ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল উৎসর্গ করবে।

  9. তোমরা ভক্ষ্য নৈবেদ্যের জন্য হিনের চার ভাগের এক ভাগ উখলিতে তৈরী তেলে মেশানো ঐফার দশ ভাগের এক ভাগ সূজি দেবে।

  10. এটা প্রতিদিনের র হোমবলি যেটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে সীনয় পর্বতে নির্ধারিত হয়েছিল।

  11. একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ পেয় নৈবেদ্য হবে। তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে মদিরার পেয় নৈবেদ্য ঢেলে দেবে।

  12. একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলায় উৎসর্গ করবে, সকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের মত তাও সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে উৎসর্গ করবে।

  13. ¶ বিশ্রামবারে এক বছরের নির্দোষ দুইটি পুরুষ ভেড়া ও তেল মেশানো এক ঐফার দুয়ের দশ ভাগের এক ভাগ সূজির ভক্ষ্য নৈবেদ্য ও তার সঙ্গে পেয় নৈবেদ্য নিবেদন করবে।

  14. এইগুলি প্রতিদিনের র হোমবলি ও তার সঙ্গে পেয় নৈবেদ্য ছাড়া প্রতি বিশ্রামবারের হোমবলি।

  15. ¶ প্রতি মাসের শুরুতে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির জন্য নির্দোষ দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।

  16. তোমরা এক একটি ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য এবং সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য উত্সর্গ করবে।

  17. তোমরা এক একটি ভেড়ার বাচ্চার জন্য এক এক দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য। তাতে সেই হোমবলি সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হবে।

  18. এক একটি ষাঁড়ের জন্য হিনের অর্ধেক, সেই ভেড়ার জন্য হিনের তিন ভাগের এক ভাগ ও এক একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর রস তার পেয় নৈবেদ্য হবে। এটা বছরের প্রতি মাসের মাসিক হোমবলি।

  19. পাপার্থক বলির জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে একটি পুরুষ ছাগল। প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা উৎসর্গ করতে হবে।

  20. এই নিয়ম অনুসারে তোমরা সাত দিন ধরে প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে ভক্ষ্য নিবেদন করবে; প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা নিবেদিত হবে।

  21. সপ্তম দিনের তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোনো রকম কাজ করবে না।

  22. ¶ আবার প্রথমজাতের দিনের, যখন তোমরা নিজেদের সাত সপ্তাহের উৎসবে সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন ভক্ষ্য নৈবেদ্য আনবে, তখন তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না।

  23. কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য হোমবলি হিসাবে দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।

  24. তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক একটি ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, একটি ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ উত্সর্গ করবে।

  25. সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে এক এক বছরের জন্য একের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজি