Offerings সম্পর্কে বাইবেলের পদ: Incense
Incense সম্পর্কে পদ
যখন হারোণ সন্ধ্যার দিন আবার প্রদীপ জ্বালাবে, তিনি সেই ধূপবেদিতে ধূপ জ্বালাবে। এটি তোমার লোকদের বংশানুক্রমে আমার অর্থাৎ সদাপ্রভুর সামনে প্রতি নিয়ত ধূপদাহ হবে।
সূর্য্যের উদয়ের স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহান হবে, সব জায়গাতেই আমার নামের উদ্দেশ্যে ধূপ জ্বালানো হবে এবং শুচি উপহার আনা হবে, কারণ জাতিদের মধ্যে আমার নাম মহান হবে” এটা সদাপ্রভু বলেন।
তখন যাজকীয় কাজের নিয়ম অনুসারে গুলিবাঁটের মাধ্যমে তাঁকে প্রভুর সন্মুখে ধূপ জ্বালানোর জন্য মনোনীত করা হল।