Night সম্পর্কে বাইবেলের পদ: Accompanied by heavy dew
Accompanied by heavy dew সম্পর্কে পদ
রাত্রিতে শিবিরের উপরে শিশির পড়লে ঐ মান্না তার উপরে পড়ে থাকত।
পরে সেরকমই হল, পরদিন তিনি ভোরবেলায় উঠে সেই লোম চেপে তা থেকে শিশির, পূর্ণ এক বাটি জল নিংড়িয়ে ফেললেন।
পরে ঈশ্বর সেই রাত্রিতে সেরকম করলেন; তাতে শুধু লোম শুকনো হল, আর সব ভূমিতে শিশির পড়ল।
আমার মূল জলের দিকে ছড়িয়েছে এবং সারা রাত আমার শাখায় শিশির থাকে।
আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগে ছিল। এটা আমার প্রিয়তমের স্বর, যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন, “আমাকে দরজা খুলে দাও, আমার কনে, আমার বোন, আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।”