Midianites সম্পর্কে বাইবেলের পদ: Completeness of their destruction, alluded to
Completeness of their destruction, alluded to সম্পর্কে পদ
এদের প্রতি সেরকম কর, যেরকম মিদিয়নের প্রতি করেছিলে, কীশন নদীতে যেমন সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;
তারা ঐনদোরে ধবংস হল, ভূমির উপরে সারের মত হল।
তুমি ওদের প্রধানদেরকে অরেব ও সেবের সমান কর, এদের অধিপতিদের সেবহ ও সলমুন্নের সমান কর।
কারণ তুমি তাঁর ভারের যোঁয়ালী, তাঁর কাঁধের বাঁক, তাঁর অত্যাচারকারী লাঠি ভেঙে ফেলেছেন, যেমন মিদিয়নের দিনের করেছিলে।
তখন বাহিনীদের সদাপ্রভু তার বিরুদ্ধে চাবুক চালাবেন, যেমন ওরেব পাহাড়ে মিদিয়নকে পরাজিত করেছিলেন এবং তাঁর লাঠি সাগরের ওপরে থাকবে এবং তিনি তা ওঠাবেন যেমন মিশরে করেছিলেন।