মূল বিষয়বস্তুতে যান

Journey of Israel Through The Desert সম্পর্কে বাইবেলের পদ

759 টি পদ · 177 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মনঃশি সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।

  2. তাঁরা মনঃশি বংশ থেকে বত্রিশ হাজার দুশো জন লোক গণনা করলেন।

  3. বিন্যামীন সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।

  4. তাঁরা বিন্যামীন বংশ থেকে পঁয়ত্রিশ হাজার চারশো জন লোক গণনা করলেন।

  5. দান সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।

  6. তাঁরা দান বংশ থেকে বাষট্টি হাজার সাতশো জন লোক গণনা করলেন।

  7. আশের সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।

  8. তাঁরা আশের বংশ থেকে একচল্লিশ হাজার পাঁচশো জন লোক গণনা করলেন।

  9. নপ্তালি সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।

  10. তাঁরা নপ্তালি বংশ থেকে তিপ্পান্ন হাজার চারশো জন লোক গণনা করলেন।

  11. এইসব লোকেদের মোশি ও হারোণের মাধ্যমে এবং ইস্রায়েলের বারোজন শাসনকর্ত্তা অর্থাৎ পরিবারের এক একজন শাসনকর্ত্তার মাধ্যমে গণনা করা হল।

  12. সুতরাং কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী ইস্রায়েলের মধ্যে থেকে যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের সংখ্যা পরিবার অনুসারে গণনা করা হল।

  13. তাঁরা ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন লোকসংখ্যা গণনা করলেন।

  14. ¶ সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  15. “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে।

  16. পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে।

  17. যিহূদার সৈন্যসংখ্যা চুয়াত্তর হাজার ছয়শো জন।

  18. তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে।

  19. নথনেলের সৈন্য সংখ্যা চুয়ান্ন হাজার চারশো জন।

  20. আর সবূলূন বংশ ইষাখরের পাশে শিবির করবে, হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের নেতা হবে।

  21. সবূলূনের সৈন্য সংখ্যা সাতান্ন হাজার চারশো জন।

  22. যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে।

  23. দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে।

  24. রূবেণের সৈন্য সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো জন।

  25. তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।