Journey of Israel Through The Desert সম্পর্কে বাইবেলের পদ
প্রধান বাইবেল পদ
সবূলূনীয়দের এইসব গোষ্ঠী গণনা করা হলে ষাট হাজার পাঁচশো লোক হল।
নিজেদের গোষ্ঠী অনুসারে যোষেফের ছেলে, মনঃশি ও ইফ্রয়িম।
মনঃশির সন্তানরা; মাখীর থেকে মাখীরীয় গোষ্ঠী; মাখীরের ছেলে গিলিয়দ; গিলিয়দ থেকে গিলিয়দীয় গোষ্ঠী।
গিলিয়দের সন্তানরা; ঈয়েষর থেকে ঈয়েষরীয় গোষ্ঠী; হেলক থেকে হেলকীয় গোষ্ঠী;
অস্রীয়েল থেকে অস্রীয়েলীয় গোষ্ঠী; শেখম থেকে শেখমীয় গোষ্ঠী;
শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী; হেফর থেকে হেফরীয় গোষ্ঠী।
হেফরের ছেলে যে সলফাদ, তার ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল; সেই সলফাদের মেয়েদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
এরা মনঃশির গোষ্ঠী; এদের গণনা করা লোক বাহান্ন হাজার সাতশো জন।
নিজেদের গোষ্ঠী অনুসারে ইফ্রয়িমের সন্তানরা এই; শূথলহ থেকে শূথলহীয় গোষ্ঠী; বেখর থেকে বেখরীয় গোষ্ঠী;
তহন থেকে তহনীয় গোষ্ঠী। আর এরা শূথলহের সন্তান; এরণ থেকে এরণীয় গোষ্ঠী।
ইফ্রয়িমের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে বত্রিশ হাজার পাঁচশো লোক হল; নিজেদের গোষ্ঠী অনুসারে এরা যোষেফের সন্তান।
নিজেদের গোষ্ঠী অনুসারে বিন্যামীনের সন্তানরা; বেলা থেকে বেলায়ীয় গোষ্ঠী; অসবেল থেকে অসবেলীয় গোষ্ঠী; অহীরাম থেকে অহীরামীয় গোষ্ঠী;
শূফম থেকে শূফমীয় গোষ্ঠী; হূফম থেকে হূফমীয় গোষ্ঠী।
আর বেলার সন্তান অর্দ ও নামান; অর্দ থেকে অর্দীয় গোষ্ঠী; নামান থেকে নামানীয় গোষ্ঠী।
নিজেদের গোষ্ঠী অনুসারে এরা বিন্যামীনের সন্তান। এদের গণনা করা লোক পঁয়তাল্লিশ হাজার ছয়শো জন।
নিজেদের গোষ্ঠী অনুসারে দানের এইসব সন্তান; শূহম থেকে শূহমীয় গোষ্ঠী; নিজেদের গোষ্ঠী অনুসারে দানের গোষ্ঠী।
শূহমীয় সমস্ত গোষ্ঠী গণনা করা হলে চৌষট্টি হাজার চারশো লোক হল।
নিজেদের গোষ্ঠী অনুসারে আশেরের সন্তানরা; যিম্ন থেকে যিম্নীয় গোষ্ঠী; যিস্বি থেকে যিস্বীয় গোষ্ঠী; বরিয় থেকে বরিয়ীয় গোষ্ঠী।
এরা বরিয়ের সন্তান; হেবর থেকে হেবরীয় গোষ্ঠী; মল্কীয়েল থেকে মল্কীয়েলীয় গোষ্ঠী।
আশেরের মেয়ের নাম সারহ।
আশেরের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে তিপ্পান্ন হাজার চারশো লোক হল।
নিজেদের গোষ্ঠী অনুসারে নপ্তালির সন্তানরা; যহসীয়েল থেকে যহসীয়েলীয় গোষ্ঠী; গূনি থেকে গূনীয় গোষ্ঠী;
যেৎসর থেকে যেৎসরীয় গোষ্ঠী; শিল্লেম থেকে শিল্লেমীয় গোষ্ঠী।
নিজেদের গোষ্ঠী অনুসারে এই সকল নপ্তালির গোষ্ঠী। এদের গণনা করা লোক পঁয়তাল্লিশ হাজার চারশো জন।
ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা এইসব লোকের সংখ্যা ছয় লক্ষ এক হাজার সাতশো ত্রিশ জন।