মূল বিষয়বস্তুতে যান

Dedication সম্পর্কে বাইবেলের পদ

213 টি পদ · 28 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  2. ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  3. হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;

  4. পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল

  5. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষরের উপহার।

  6. এগারো দিনের আশেরের লোকদের শাসনকর্ত্তা অক্রণের ছেলে পগীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।

  7. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  8. ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  9. হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;

  10. পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল

  11. ও মঙ্গলার্থক বলির জন্য দুই ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অক্রণের ছেলে পগীয়েলের উপহার।

  12. বারো দিনের নপ্তালি সন্তানদের শাসনকর্ত্তা ঐননের ছেলে অহীরঃ তাঁর উপহার উত্সর্গ করলেন।

  13. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  14. ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  15. হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;

  16. পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল

  17. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি ঐননের ছেলে অহীরের উপহার।

  18. মোশি যেদিন বেদিটি অভিষেক করলেন সেদিন ইস্রায়েলের সমস্ত শাসনকর্তারা সমস্ত জিনিস উত্সর্গ করলেন। তাঁরা রূপার বারোটি থালা, রূপার বারোটি বাটি, সোনার বারোটি চামচ উত্সর্গ করলেন।

  19. তার প্রত্যেক থালা একশো ত্রিশ শেকল এবং প্রত্যেকটি বাটি সত্তর শেকল; মোট পাত্রের রূপার পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দুই হাজার চারশো শেকল।

  20. ধূপে পরিপূর্ণ সোনার বারোটি চামচের পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ শেকল; মোট এইসব চামচের সোনার একশো কুড়ি শেকল।

  21. তাঁরা হোমবলির জন্য বারোটি বলদ, বারোটি ভেড়া, এক বছরের বারোটি পুরুষ ভেড়া উত্সর্গ করলেন। তাঁরা ভক্ষ্য নৈবেদ্য দিলেন। পাপার্থক বলিদান হিসাবে বারোটি পুরুষ ছাগল দিলেন।

  22. মঙ্গলার্থক বলির জন্য মোট চব্বিশটি ষাঁড়, ষাটটি ভেড়া, ষাটটি পুরুষ ছাগল, এক বছরের ষাটটি পুরুষ ভেড়া। এগুলি বেদির অভিষেকের পরে বেদি প্রতিষ্ঠার উপহার।

  23. মোশি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে সমাগম তাঁবুতে প্রবেশ করতেন, তখন তিনি ঈশ্বরের কথা শুনতেন। ঈশ্বর তাঁর সাথে কথা বলতেন সাক্ষ্য সিন্দুকের উপরের পাপাবরণ থেকে, সেই দুই করূবের মধ্যে থেকে। সদাপ্রভু তাঁর সাথে কথা বলতেন।

  24. ¶ তখন রাজা শলোমন দায়ূদ শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের প্রাচীনেরা, গোষ্ঠী সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে তাঁর কাছে উপস্থিত করলেন।

  25. তাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে পর্বের দিনের ইস্রায়েলের ঐ সমস্ত লোক রাজা শলোমনের কাছে জড়ো হলেন।