মূল বিষয়বস্তুতে যান

Ancient Samaria সম্পর্কে বাইবেলের পদ

87 টি পদ · 29 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ভাববাদী বলে, “শমরিয়া, তিনি তোমার বাছুর ফেলে দিয়েছেন।” সদাপ্রভু বললেন, আমার রাগের আগুনে এই লোকেদের বিরুদ্ধে জ্বলবে। কতকাল এই লোকেরা অপবিত্র থাকবে?

  2. কারণ এই প্রতিমা ইস্রায়েল থেকে এসেছে; একজন শিল্পকার তৈরী করেছে; এটি ঈশ্বর নয়! শমরিয়ার বাছুর খণ্ড খণ্ড করে ভাঙ্গা হবে।

  3. শমরিয়া দোষী হবে, কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা তলোয়ারে মারা যাবে; তাদের শিশুদের ছুঁড়ে ফেলে খণ্ড খণ্ড করা হবে এবং তাদের গর্ভবতী মহিলাদের চেরা হবে।

  4. অসদোদের দুর্গে এবং মিশর দেশের দুর্গে এটা ঘোষণা কর; বল, “তোমরা শমরিয়ার পাহাড়ে জড়ো হও আর দেখ, তার মধ্যে কি ভীষণ গোলমাল এবং তার মধ্যে কি উপদ্রব।

  5. তারা জানে না কিভাবে ভালো করতে হয়,” এই হল সদাপ্রভুর ঘোষণা, “তারা তাদের দুর্গে হিংসা এবং ধ্বংস জমা করে রেখেছে।”

  6. এই জন্য, প্রভু সদাপ্রভু এই বলেন, “শত্রু দেশ ঘিরে ধরবে। সে তোমার দুর্গ ধ্বংস করবে এবং তোমার দুর্গ লুট করবে।”

  7. সদাপ্রভু এই বলেন, “যেমনভাবে মেষপালক সিংহের মুখ থেকে শুধু দুটো পা উদ্ধার করে বা একটা কান উদ্ধার করে, সেরকম ইস্রায়ালের লোকদেরও রক্ষা করা হবে যারা শমরিয়ায় বাস করে, শুধু খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”

  8. ¶ এই বাক্য শোন, বাসনের সমস্ত গাভীরা, তোমরা যারা শমরিয়ার পাহাড়ি অঞ্চলে থাক, তোমরা যারা দরিদ্রদের ওপর উপদ্রব করছো, তোমরা যারা দীনহীন লোকেদের চূর্ণ করছো, তোমরা যারা তোমাদের স্বামীদের বল, “আমাদের জন্য পানীয় নিয়ে এসো।”

  9. ¶ ধিক তাদের যারা সিয়োনে শান্তিতে রয়েছে এবং তাদের যারা শমরিয়ার পাহাড়ী অঞ্চলে নিরাপদে রয়েছে, দেশের সেরা বিশিষ্ট লোকেরা, যাদের কাছে ইস্রায়েল কুল সাহায্যের জন্য এসেছে!

  10. যারা শমরিয়ার পাপ নিয়ে শপথ করে এবং বলে, ‘দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্যি এবং বের-শেবার জীবন্ত পথের দিব্যি, তারা পড়বে আর কখনো উঠবে না’।”

  11. “আমি শমরিয়াকে মাঠের ধ্বংস স্থানের মত ঢিবি করব, আঙ্গুর খেতের বাগানের মত করব। আমি তার ভিত্তির পাথর উপত্যাকায় ফেলে দেব; আমি তার ভিত্তি উন্মুক্ত করব।

  12. তার সমস্ত খোদিত প্রতিমা গুলি ভেঙে টুকরো টুকরো করা হবে এবং তার সমস্ত উপহার পোড়ানো হবে। আমি তার সমস্ত মূর্ত্তি ধ্বংস করব। কারণ তার বেশ্যাবৃত্তি দ্বারা সে তার বেতন সঞ্চয় করেছিল এবং বেশ্যাবৃত্তির বেতন হিসাবেই সেইগুলি আবার ব্যবহৃত হবে।”