Skip to content

Altar সম্পর্কে বাইবেলের পদ

73 টি পদ · 11 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. পরে হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলেন ও তিনি নিজের আঙুল রক্তে ডুবিয়ে বেদির শিংএর ওপরে দিলেন এবং বাকি রক্ত বেদির মূলে ঢাললেন।

  2. আর সদাপ্রভুর সামনে থেকে, বেদির ওপর থেকে, প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ ধুনুচি ও এক মুঠো চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে পর্দার ভিতরে যাবে।

  3. সে বের হয়ে সদাপ্রভুর সামনে বেদির কাছে গিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সেই ষাঁড়ের কিছু রক্ত ও ছাগলের কিছু রক্ত নিয়ে বেদির চারিদিকে শিংয়ের ওপরে দেবে।

  4. কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীর গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী।

  5. একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয়শো জন, এরা পবিত্র স্থানের রক্ষাকারী।

  6. কহাতের সন্তানদের গোষ্ঠীর সবাই সমাগম তাঁবুর দক্ষিণদিকে শিবির করত।

  7. উষীয়েলের ছেলে ইলীষাফণ কহাতীয় গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।

  8. তারা সিন্দুক, টেবিল, বাতিদানী, দুটি বেদি, পবিত্র স্থানের পরিচর্য্যার সমস্ত পাত্রের যত্ন নিত। তারা অবশ্যই পবিত্রস্থান, পবিত্রস্থানের পর্দা এবং পবিত্রস্থানের সমস্ত কিছুর যত্ন নিত।

  9. সমাগম তাঁবুতে কহাতের সন্তানদের সেবা কাজ অতি পবিত্রস্থান সংক্রান্ত।

  10. যখন শিবির এগিয়ে যাবে, তখন হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং পর্দা নামিয়ে সেটা দিয়ে পবিত্রস্থান থেকে মহাপবিত্রস্থানকে আলাদা করবে এবং সাক্ষ্য সিন্দুক ঢাকা দেবে।

  11. তার উপরে শীলের চামড়ায় ঢেকে দেবে ও তার উপরে সম্পূর্ণ নীল রঙের একটি বস্ত্র পাতবে এবং তার বহন-দন্ড পরাবে।

  12. তারা দর্শন-রুটির টেবিলের উপরে একটি নীল রঙের বস্ত্র পাতবে ও তার উপরে থালা, চামচ, সেকপাত্র ও ঢালবার জন্য পাত্রগুলি রাখবে এবং টেবিলের উপর সর্বদা রুটি রাখবে।

  13. তারা সব কিছুর উপরে একটি লাল রঙের বস্ত্র এবং শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে। তারা টেবিলে বহন-দন্ড পরাবে।

  14. তারা একটি নীল রঙের বস্ত্র নিয়ে বাতিদানী, তার বাতিগুলি, চিমটি এবং ট্রে ও সমস্ত তেলের পাত্র ঢেকে রাখবে।

  15. তারা বাতিদান এবং তার সমস্ত পাত্র শীলের চামড়ায় ঢেকে দিয়ে বয়ে নিয়ে যাবার পাটাতনের উপরে রাখবে।

  16. তারা সোনার বেদির উপরে নীল রঙের বস্ত্র পেতে তার উপরে শুশুকের চামড়ায় ঢেকে দেবে এবং তার বহন-দন্ড পরাবে।

  17. তারা পবিত্রস্থানের পরিচর্য্যার জন্য সমস্ত পাত্র নিয়ে নীল রঙের বস্ত্রের মধ্যে রাখবে এবং শুশুকের চামড়া দিয়ে তা ঢেকে দন্ডের উপরে রাখবে।

  18. তারা বেদি থেকে ছাই ফেলে তার উপরে বেগুনী রঙের বস্ত্র পাতবে।

  19. তারা পাটাতনের উপরে বেদির পরিচর্য্যার জন্য সমস্ত পাত্র, আগুন রাখার পাত্র, তিনটি কাঁটাযুক্ত দন্ড, হাতা ও বাটি, বেদির সমস্ত পাত্র রাখবে; আর তারা তার উপরে শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে এবং তার বহন দণ্ড পরাবে।

  20. এই ভাবে শিবিরের এগিয়ে যাবার দিনের হারোণ ও তার ছেলেরা পবিত্রস্থান ও পবিত্রস্থানের সমস্ত পাত্রে ঢাকা দেওয়া শেষ করার পর কহাতের সন্তানরা তা বহন করতে আসবে; কিন্তু তারা পবিত্র বস্তু স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। সমাগম তাঁবুতে এইসব কিছু বয়ে নিয়ে যাওয়াই কহাতের সন্তানদের কাজ হবে।

  21. সদাপ্রভু মোশিকে বললেন,

  22. “তুমি হারোণ যাজকের ছেলে ইলীয়াসরকে বল, সেই পোড়ানো স্থান থেকে ঐ সমস্ত ধুনুচি উঠিয়ে নিক এবং তার আগুন দূরে ঝেড়ে ফেলুক, কারণ সেই সব ধুনুচি পবিত্র।

  23. ঐ যে পাপীরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছিল, তাদের ধুনুচিগুলি পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার পাত তৈরী করা হোক, কারণ তারা সদাপ্রভুর সামনে সে সমস্ত নিবেদন করেছিল, সুতরাং সেই সমস্ত পবিত্র। আর সেই সব ইস্রায়েল সন্তানদের পক্ষে চিহ্ন হবে।”

  24. তাতে যারা পুড়ে মারা গেল, তারা পিতলের যে যে ধুনুচি নিবেদন করেছিল, ইলীয়াসর যাজক সে সব গ্রহণ করলেন এবং তা পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার জন্য পাত প্রস্তুত করা হল;

  25. ওটা ইস্রায়েল সন্তানদের স্মরণের জন্য হল, যেন হারোণ বংশ ছাড়া অন্য গোষ্ঠীর কোন মানুষ সদাপ্রভুর সামনে ধূপ উৎসর্গ করতে কাছে না যায় এবং কোরহের ও তার দলের মত না হয়; সদাপ্রভু মোশির মাধ্যমে তাকে এইরকম আদেশ দিয়েছিলেন।