circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যিরমিয়াহ ৩৬:১৩আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
বারূক যখন সেই গুটানো কাগজ লোকদের কাছে পড়েছিলেন; তখন মীখায় যে সব কথা শুনেছিলেন, তা সেই নেতাদের জানালেন।
- যিরমিয়াহ ৩৬:১৪আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তাতে শাসনকর্তারা সবাই নথনিয়ের ছেলে যিহূদীকে দিয়ে বারূককে বলে পাঠালেন, “তুমি যে গুটানো কাগজ থেকে লোকদের পড়ে শুনিয়েছিলে, তা নিয়ে এস।” নথনিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় ছিল কূশির ছেলে। তখন নেরিয়ের ছেলে বারূক সেটি হাতে করে তাঁদের কাছে গেলেন।
- যিরমিয়াহ ৩৬:১৫আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তাঁরা তাঁকে বললেন, “বস ও আমাদের কাছে ওটি পড়ে শোনাও।” তাতে বারূক সেই গুটানো কাগজ পড়লেন।
- যিরমিয়াহ ৩৬:১৬আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তখন ওই সমস্ত কথা শুনে তাঁরা সবাই ভয়ে পেয়ে পরস্পরের দিকে তাকালেন এবং বারূককে বললেন, “আমরা এই সব কথা রাজাকে গিয়ে অবশ্যই জানাব।”
- যিরমিয়াহ ৩৬:১৭আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তারপর তাঁরা বারূককে জিজ্ঞাসা করলেন, “আমাদের বল, যিরমিয়ের নির্দেশে তুমি কেমন করে এই সব কথা লিখলে?”
- যিরমিয়াহ ৩৬:১৮আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
বারূক তাঁদের বললেন, “তিনি আমাকে এই সব কথা নির্দেশ দিয়েছেন এবং আমি তা এই গুটানো কাগজে কালি দিয়ে তা লিখলাম।”
- যিরমিয়াহ ৩৬:১৯আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তখন শাসনকর্তারা বারূককে বললেন, “তুমি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাক। তোমরা কোথায় আছ তা যেন কেউ জানতে না পারে।”
- যিরমিয়াহ ৩৬:২০আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
পরে তাঁরা সেই গুটানো কাগজটি লেখক ইলীশামার কুঠরীতে রেখে রাজার উঠানে গেলেন এবং তাঁকে সব কথা জানালেন।
- যিরমিয়াহ ৩৬:২১আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তখন রাজা সেই গুটানো কাগজটি আনার জন্য যিহূদীকে পাঠালেন। লেখক ইলীশামার কুঠরী থেকে যিহূদী সেটি আনলেন। তারপর তিনি রাজা ও তাঁর পাশে দাঁড়ানো সব শাসনকর্ত্তাদের সামনে পড়লেন।
- যিরমিয়াহ ৩৬:২২আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তখন বছরের নবম মাসে রাজা তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্র ছিল।
- যিরমিয়াহ ৩৬:২৩আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
যিহূদী তিন চার পৃষ্ঠা পড়ার পর রাজা লেখকের ছুরি দিয়ে তা কেটে নিয়ে আগুনের পাত্রে ছুঁড়ে ফেললেন, যতক্ষণ না সম্পূর্ণ গুটানো কাগজটি ধ্বংস হল।
- যিরমিয়াহ ৩৬:২৪আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
কিন্তু রাজা ও তাঁর সমস্ত দাসেরা ওই সব কথা শুনে ভয় পেলেন না বা তাঁদের কাপড়ও ছিঁড়লেন না।
- যিরমিয়াহ ৩৬:২৫আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
ইলনাথন, দলায় ও গমরিয় রাজাকে সেই গুটানো কাজটি না পোড়াতে অনুরোধ করেছিলেন, কিন্তু রাজা তাঁদের কথা শুনলেন না।
- যিরমিয়াহ ৩৬:২৬আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
রাজা রাজপুত্র যিরহমেল, অস্রীয়েলের ছেলে সরায় ও অব্দিয়েলের ছেলে শেলিমিয়কে লেখক বারূক ও ভাববাদী যিরমিয়কে ধরে আনবার জন্য হুকুম দিলেন, কিন্তু সদাপ্রভু তাঁদের লুকিয়ে রাখলেন।
- যিরমিয়াহ ৩৬:২৭আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
যিরমিয়ের নির্দেশে বারূক যে সব বাক্য লিখেছেন, সেই গুটানো কাগজটি রাজা পুড়িয়ে দিলে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল। সেটি হল,
- যিরমিয়াহ ৩৬:২৮আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
“ফিরে যাও, নিজের জন্য অন্য একটি গুটানো কাগজ নাও, আসল গুটানো কাগজে যে সমস্ত বাক্য ছিল যিহূদার রাজা যিহোয়াকীম যেটি পুড়িয়ে দিয়েছে, তা এতে লেখ।
- যিরমিয়াহ ৩৬:২৯আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
আর যিহূদার রাজা যিহোয়াকীমকে বল যে, ‘তুমি সেই গুটানো কাগজটি পুড়িয়েছ! তুমি বললে, কেন তুমি এর ওপর লিখেছ, বাবিলের রাজা নিশ্চয় এসে এই দেশ ধ্বংস করবেন, কারণ তিনি মানুষ ও পশু উভয়কেই শেষ করে দেবেন?’
- যিরমিয়াহ ৩৬:৩০আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
সেইজন্য তোমার বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, ‘দায়ূদের সিংহাসনে বসার জন্য তোমার কেউ থাকবে না; তোমার মৃতদেহ বাইরে দিনের গরমে ও রাতের হিমে ফেলে দেওয়া হবে।
- যিরমিয়াহ ৩৬:৩১আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
কারণ আমি তোমার সমস্ত পাপের জন্য তোমাকে, তোমার বংশধরদের এবং তোমার দাসেদের শাস্তি দেব। আমি তোমাদের উপর, যিরূশালেমের সমস্ত বাসিন্দাদের উপর, যিহূদার প্রত্যেকের উপর সমস্ত বিপদ আনব; যা আমি তোমাদের হুমকি দিয়েছি, কিন্তু তোমরা তাতে মনোযোগ দাওনি’।”
- যিরমিয়াহ ৩৬:৩২আনু. ৬০৬ খ্রিস্টপূর্ব
তাই যিরমিয় অন্য একটি গুটানো কাগজ নিলেন এবং সেটি নেরিয়ের ছেলে লেখক বারূককে দিলেন। বারূক তার ওপর যিরমিয়ের নির্দেশ মত সমস্ত কথা, যা যিহূদার রাজা যিহোয়াকীমের পুড়িয়ে দেওয়া গুটানো কাগজে লেখা ছিল, তা লিখলেন। তাছাড়া, ঐ রকম আরও অনেক কথা এই গুটানো কাগজে যোগ করা হল।
- যিরমিয়াহ ৩৭:১আনু. ৫৯৮ খ্রিস্টপূর্ব
¶ এখন যিহোয়াকীমের ছেলে কনিয়ের জায়গায় যোশিয়ের ছেলে সিদিকিয় রাজত্ব করতে লাগলেন, বাবিলের রাজা নবূখদনিৎসর যোশিয়ের ছেলে সিদিকিয়কে যিহূদার রাজা করলেন।
- যিরমিয়াহ ৩৭:২আনু. ৫৯৮ খ্রিস্টপূর্ব
কিন্তু সিদিকিয়, তাঁর দাসেরা, দেশের লোকেরা ভাববাদী যিরমিয়ের মধ্যে দিয়ে বলা সদাপ্রভু বাক্য শুনত না।
- যিরমিয়াহ ৩৭:৩আনু. ৫৯৮ খ্রিস্টপূর্ব
তাই রাজা সিদিকিয় শেলিমিয়ের ছেলে যিহূখল ও মাসেয়ের ছেলে যাজক সফনিয়কে এই বার্তা দিয়ে যিরমিয়ের কাছে পাঠালেন। তারা বললেন, “আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন।”
- যিরমিয়াহ ৩৭:৪আনু. ৫৯৮ খ্রিস্টপূর্ব
এখন যিরমিয় আসছিলেন ও লোকদের মধ্যে যাচ্ছিলেন, কারণ তিনি তখন কারাগারে ছিলেন না।
- যিরমিয়াহ ৩৭:৫আনু. ৫৯৮ খ্রিস্টপূর্ব
ফরৌণের সৈন্যদল মিশর থেকে বের হয়েছিল এবং কলদীয়েরা, যারা যিরূশালেম ঘেরাও করেছিল, তারা তাদের যিরূশালেম ছেড়ে যাবার খবর শুনল।