মূল বিষয়বস্তুতে যান

Seir

10 verses

30.7300, 35.6000 গুগল মানচিত্রে দেখুন

Seir-এর উল্লেখ থাকা পদ

  1. সেয়ীর পর্বত দিয়ে হোরেব থেকে কাদেশ বর্ণেয় পর্যন্ত যেতে এগারো দিন লাগে।

  2. ¶ তখন (মশি আরও বললেন) সদাপ্রভু আমাকে যেমন বলেছিলেন, সেই অনুযায়ী আমরা ফিরে সূফসাগরের পথে মরুপ্রান্তের মধ্যে দিয়ে গেলাম এবং অনেক দিন ধরে সেয়ীর পর্বতের চারিদিকে ঘুরলাম।

  3. তাদের সঙ্গে লড়াই কোরো না, কারণ আমি তোমাদেরকে তাদের দেশের অংশ দেব না, একটা পা রাখার জমিও দেব না; কারণ সেয়ীর পর্বত অধিকারের জন্য আমি এষৌকে দিয়েছি।

  4. শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ে গেল।

  5. আর এখন দেখ, অম্মোনের ও মোয়াবের সন্তানরা এবং সেয়ীর পর্বতের অধিবাসীরা, যাদের দেশে তুমি ইস্রায়েলকে মিশর দেশে আসবার দিনের ঢুকতে দাও নি, কিন্তু এরা তাদের কাছ থেকে অন্য পথে চলে গিয়েছিল, তাদের ধ্বংস করে নি;

  6. যখন তারা আনন্দের গান ও প্রশংসা করতে শুরু করল, তখন সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে আসা অম্মোনের ও মোয়াবের সন্তানদের এবং সেয়ীর পর্বতের লোকদের বিরুদ্ধে গুপ্ত সৈন্য নিযুক্ত করলেন; তাতে তারা পরাজিত হল।

  7. হে মানুষের সন্তান, তুমি সেয়ীর পর্বতের বিরুদ্ধে মুখ রাখ এবং ভাববাণী বল।

  8. এটা বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন; দেখ, আমি তোমার বিরুদ্ধে সেয়ীর পর্বত এবং আমি হাত দিয়ে তোমাকে আঘাত করবো এবং তোমাকে জনশূন্য এবং ভয়গ্রস্ত করব।

  9. আমি সেয়ীর পর্বতকে জনশূন্য করবো জনশূন্য করবো যখন আমি বিচ্ছিন্ন করবো যারা সেখানে যাবে এবং ফিরে আসবে।

  10. তুমি ইস্রায়েল কুলের অধিকার ধ্বংস দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার সঙ্গে সেরকম ব্যবহার করব; তুমি জনশূন্য হবে সেয়ীরপর্বত এবং ইদোমের সকলে-তার সব, তারপর তারা জানবে যে আমি সদাপ্রভু।