মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কারণ তিনি সমুদ্রে উপরে তা স্থাপন করেছেন এবং নদীগুলির উপর তা প্রতিষ্ঠিত করেছেন।

  2. কে সদাপ্রভুুর সীয়োন পর্বতে ওঠা এবং মন্দিরে প্রবেশের উদ্দেশ্য ছিল সদাপ্রভুর উপাসনা করা পর্বতে উঠবে? কে তাঁর পবিত্র স্থানের মধ্যে প্রবেশ করবে?

  3. সে সদাপ্রভুুর থেকে একটি আশীর্বাদ পাবে এবং পরিত্রানের ঈশ্বর থেকে তার ধার্ম্মিকতা আসবে।

  4. এরা এমন লোক যারা তাঁর খোঁজ করে, যারা যাকোবের ঈশ্বরের মুখ অন্বেষণ করে। সেলা।

  5. প্রতাপের রাজা কে? সদাপ্রভুু, শক্তিশালী এবং মহৎ।

  6. প্রতাপের এই রাজা কে? বাহিনীগণের সদাপ্রভুু, তিনিই গৌরবের রাজা। সেলা

  7. সদাপ্রভুু, তোমারই দিকে আমি আমার প্রাণ তুলে ধরি!

  8. আমার ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে হতাশ হতে দিয়ো না; আমার শত্রুদের আমার উপর জয়ী হতে দিয়ো না।

  9. তোমার মধ্যে যারা আশা করে তারা কেউই লজ্জিত হবে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জিত হবে!

  10. সদাপ্রভুু, আমাকে তোমার পথ দেখাও; তোমার পথের বিষয়ে আমাকে শিক্ষা দাও।

  11. তোমার সত্য সম্পর্কে নির্দেশ দাও এবং আমাকে শেখাও, কারণ তুমি আমার পরিত্রানের ঈশ্বর; আমি সমস্ত দিন ধরে তোমাতে আশা রাখি।

  12. সদাপ্রভুু, মনে কর, তোমার করুণা এবং চুক্তির বিশ্বস্ততায় তোমার কাজকে; কারণ তারা সবদিন বিদ্যমান।

  13. আমার যৌবনের পাপের বিষয়ে স্মরণ করো না; সদাপ্রভুু, তোমার মঙ্গলভাবের কারণে তোমার দয়ার জন্য আমাকে স্মরণ কর।

  14. সদাপ্রভুু মঙ্গলময় ও সরল; অতএব তিনি পাপীদের পথ দেখান।

  15. তিনি ন্যায়বিচারের সঙ্গে পরিচালনা করেন এবং তিনি নম্রদের পথ দেখান।

  16. যারা তাঁর নিয়ম এবং তাঁর আদেশ পালন করে তাদের কাছে, সদাপ্রভুুর সমস্ত পথ চুক্তির বিশ্বস্ততা এবং বিশ্বাসযোগ্যতা দিয়ে তৈরী।।

  17. সদাপ্রভুু, তোমার নামের জন্য, আমার পাপ ক্ষমা করো, কারণ তা বিশাল।

  18. কে সেই লোক, যিনি সদাপ্রভুুকে ভয় করেন? প্রভু তাকে তার পছন্দ মত পথের নির্দেশ দেবেন।

  19. যারা তাকে অনুসরণ করে তারা সদাপ্রভুুর পরামর্শে চলে এবং তিনি তাদের কাছে নিজের চুক্তি জানান।

  20. আমার চোখ সব দিন সদাপ্রভুুর উপরে, কারণ তিনি আমার পাকে জাল থেকে মুক্ত করবেন।

  21. আমার দিকে তাকাও এবং আমার প্রতি দয়া কর, কারণ আমি একা ও দুঃখী।

  22. আমার হৃদয়ে কষ্ট বাড়ছে; আমার দূর্দশার থেকে আমাকে বের কর।

  23. আমার জীবন রক্ষা কর এবং আমাকে উদ্ধার কর; আমাকে অপমানিত হতে দিও না, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছ!

  24. সততা এবং ন্যায়পরায়ণতা আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমাতে আশা করি।

  25. হে ঈশ্বর, ইস্রায়েলকে উদ্ধার কর, তার সমস্ত সঙ্কট থেকে।