Skip to content
এই পৃষ্ঠাটি শেয়ার করুন
গীতসংহিতা ৬৮:১৮-৩৪

গীতসংহিতা ৬৮:১৮-৩৪

১৮
তুমি উপরে উঠেছ, বন্দিদেরকে বন্দি করেছ, মানুষদের মধ্যে থেকে উপহার গ্রহণ করেছ; এমন কি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরও গ্রহণ করেছ, যাতে তুমি, সদাপ্রভুু ঈশ্বর, সেখানে বাস কর।
১৯
ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; সেই ঈশ্বর আমাদের পরিত্রান। সেলা
২০
ঈশ্বর আমাদের একজনই ঈশ্বর যিনি রক্ষা করেন; প্রভু সদাপ্রভুু মৃত্যু থেকে উদ্ধার করার জন্য আসে।
২১
ঈশ্বর নিজের শত্রুদের মাথা আঘাত করবেন এবং এ ধরনের লোককে লোম ছাড়িয়ে নেয় যারা তাঁর বিরুদ্ধে অপরাধ করে চলেছে।
২২
প্রভু বললেন, আমি তোমাকে নিয়ে আসব, আমার লোককে, “আমি বাশন থেকে পুনরায় আনব, আমি সমুদ্রের গভীরতা থেকে তোমাকে তুলে আনব।
২৩
যাতে তুমি তোমার শত্রুকে পিষে ফেলতে পার, যেন তোমার পা রক্তে ডুবিয়ে দাও এবং যেন তোমরা কুকুরদের জিভ তোমার শত্রুদের থেকে অংশ করে নিতে পারে।”
২৪
ঈশ্বর লোকে তোমার যাত্রা দেখেছেন; পবিত্রস্থানে আমার ঈশ্বরের, আমার রাজার, যাত্রা দেখেছেন।
২৫
সামনে গায়করা, পিছনে বাদ্যকরেরা এবং মাঝখানে বাজনকারী কুমারীরা চলল।
২৬
জনসমাজের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর; সদাপ্রভুুর প্রশংসা কর, তোমরা যারা ইস্রায়েলের সত্য বংশধর।
২৭
সেখানে প্রথমে বিন্যামীন আছে, তাদের কনিষ্ঠ জাতি, যিহূদার নেতারা এবং তাদের জনতা, সবূলূনের নেতারা, নপ্তালির নেতারা।
২৮
হে ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দাও, ঈশ্বর তোমার ক্ষমতায় আমরা আনন্দিত, যা অতীতে তুমি প্রকাশ করেছ।
২৯
কারণ যিরুশালেমে তোমার মন্দির আছে বলে রাজারা তোমার উদ্দেশ্যে উপহার আনবে।
৩০
নলবনের বন্যপশুকে তিরস্কার কর, ষাঁড়দের মণ্ডলীকে ও জাতিদের বাছুরকে তিরস্কার কর; যারা শ্রদ্ধা চায় তাদেরকে তোমার পায়ের নিচে নিক্ষিপ্ত কর; যে জাতি যুদ্ধে ভালবাসে, তিনি তাকে ছিন্নভিন্ন করলেন।
৩১
মিশর থেকে প্রধান প্রধান লোক আসবে; কুশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবে।
৩২
পৃথিবীর রাজ্য ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও; সেই সদাপ্রভুুর প্রশংসা গান কর, সেলা
৩৩
যিনি আদিকালে স্বর্গের স্বর্গ দিয়ে রথে গমন করেন; দেখ, তিনি নিজের স্বর পরাক্রান্ত স্বর ছাড়েন।
৩৪
ঈশ্বরের পরাক্রম আরোপ কর; তাঁর মহিমা ইস্রায়েলের উপরে, তাঁর পরাক্রম আকাশমন্ডলে রয়েছে।

বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0