গীতসংহিতা ১১৯:১৬০-১৭৬
১৬০
তোমার সমস্ত বাক্য সত্য, তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী।
১৬১
শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।
১৬২
আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে।
১৬৩
আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি।
১৬৪
আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি, তোমার ন্যায় বিধানের জন্য।
১৬৫
যারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না।
১৬৬
সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছি এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি।
১৬৭
আমি তোমার আদেশ পালন করেছি এবং আমি সেগুলো খুব ভালবাসি।
১৬৮
আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি; কারণ আমি যা কিছু করি তুমি তা জানো।
১৬৯
সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক, তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও।
১৭০
আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ, আমাকে সাহায্য কর।
১৭১
আমার ঠোঁট তোমার প্রশংসা করুক, কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ।
১৭২
আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য।
১৭৩
তোমার হাত আমায় সাহায্য করুক; কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি।
১৭৪
সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক।
১৭৫
আমার জীবিত থাকি এবং তোমার গৌরব করি; তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক;
১৭৬
আমি হারানো মেষের মত হয়েছি; তোমার দাসের অন্বেষণ কর; কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0