Skip to content
গীতসংহিতা ১১৯:১৫৩-১৬০

রেশ: আমার পক্ষে বিচার করুন ও আমাকে জীবন দিন

গীতসংহিতা ১১৯:১৫৩-১৬০
১৫৩
আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর, কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
১৫৪
আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ।
১৫৫
পরিত্রান পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না।
১৫৬
হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান; আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক।
১৫৭
আমার তাড়নাকারী ও শত্রু অনেক, তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি।
১৫৮
আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, কারণ তারা তোমার বাক্য পালন করে না।
১৫৯
দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ।
১৬০
তোমার সমস্ত বাক্য সত্য, তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী।

বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0