শিন: নিপীড়নের মধ্যেও শান্তি ও বাক্যে আনন্দ
১৬১
শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।
১৬২
আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে।
১৬৩
আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি।
১৬৪
আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি, তোমার ন্যায় বিধানের জন্য।
১৬৫
যারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না।
১৬৬
সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছি এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি।
১৬৭
আমি তোমার আদেশ পালন করেছি এবং আমি সেগুলো খুব ভালবাসি।
১৬৮
আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি; কারণ আমি যা কিছু করি তুমি তা জানো।
Settings