Skip to content
এজরা ১০:১৮-২৮

এজরা ১০:১৮-২৮

১৮
যাজক সন্তানদের মধ্যে অযিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তারা ছিল; যিহোষাদকের ছেলে যে যেশূয়, তাঁর সন্তানদের ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়৷
১৯
এরা নিজেদের স্ত্রী ত্যাগ করবে বলে হাত বাড়াল এবং দোষী হওয়ার জন্য পালের এক একটি ভেড়া উত্সর্গ করল৷
২০
আর ইম্মেরের সন্তানদের মধ্যে হনানি ও সবদিয়৷
২১
হারীমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল ও উষিয়৷
২২
পশহূরের সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, মাসেয় ইশ্মায়েল, নথনেল, যোষাবদ ও ইলীয়াসা৷
২৩
আর লেবীয়দের মধ্যে যোষাবদ, শিমিয়ি, কলায় অর্থাৎ কলীট, পথাহিয়, যিহূদা ও ইলীয়েষর৷
২৪
আর গায়কদের মধ্যে ইলীয়াশীব; দারোয়ানদের মধ্যে শল্লুম, টেলম ও ঊরি৷
২৫
আর ইস্রায়েলের মধ্যে, পরিয়োশের সন্তানদের মধ্যে রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলীয়াসর, মল্কিয় ও বনায়৷
২৬
এলমের সন্তানদের মধ্যে মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ ও এলিয়৷
২৭
সত্তূর সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, ইলীয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা৷
২৮
বেবয়ের সন্তানদের মধ্যে যিহোহানন, হনানিয়, সববয়, অৎলয়৷
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options