Skip to content
যাত্রাপুস্তক ২৮:৫-২৯

যাত্রাপুস্তক ২৮:৫-২৯

৫
তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সুতো নেবে।
৬
আর তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সুতোয় দক্ষ কারিগর দিয়ে এফোদ তৈরী করবে।
৭
তার দুই কাঁধে একে অপরের সাথে যুক্ত দুটি ফিতা থাকবে।
৮
তা বাঁধবার জন্য সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনী এফোদের মত হতে হবে, তা তার সঙ্গে অখণ্ড এবং সেই পোশাকের সমান হবে; অর্থাৎ স্বর্ণ, নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী হবে।
৯
পরে তুমি দুই গোমেদক মণি নিয়ে তার উপরে ইস্রায়েলীয়দের নাম খোদাই করবে।
১০
তাদের জন্ম অনুযায়ী নাম অনুসারে ছয়টি নাম একটি পাথরের উপরে অবশ্যই থাকবে, ও অবশিষ্ট ছয়টি নাম অন্য পাথরের উপরে হবে।
১১
শিল্পকাজ ও মুদ্রা খোদাইয়ের মত সেই দুটি পাথরের উপরে ইস্রায়েলের বারোটির ছেলের নাম খোদাই করা হবে। তোমরা অবশ্যই পাথরগুলি সোনার বিনুনি করা শিকল দিয়ে আঁটকিয়ে দেবে।
১২
আর ইস্রায়েলীয়দের সদাপ্রভুকে স্মরণ করার জন্য মণিরূপে তুমি সেই দুটি পাথর এফোদের দুই কাঁধের ফিতাতে দেবে; তাতে হারোণ স্মরণ করবার জন্য সদাপ্রভুর সামনে নিজের দুটি কাঁধে তাদের নাম বহন করবে।
১৩
আর তুমি অবশ্যই সোনার কাজ করবে,
১৪
এবং খাঁটি সোনা দিয়ে পাকান দুটি পাতা-কাটা মালার মত শিকল করবে এবং সেই পাকান শিকল দুটি অবশ্যই যুক্ত করবে।
১৫
আর শিল্পীর দ্বারা কার্য্যে বিচার করার জন্য বুকপাটা তৈরী করবে; এফোদের মত কায়দায় করবে; সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তা তৈরী করবে।
১৬
এটা চারকোণ ও দুইভাগ বিশিষ্ট হবে; এটার দৈর্ঘ্য এক বিঘত ও প্রস্থ এক বিঘত হবে।
১৭
আর এটির ওপরে চার সারি মূল্যবান মণি লাগিয়ে তৈরী করবে; তার প্রথম সারিতে অবশ্যই চুণী, পীতমণি ও মরকত;
১৮
দ্বিতীয় সারিতে অবশ্যই পদ্মরাগ, নীলকান্ত ও হীরক;
১৯
তৃতীয় সারিতে অবশ্যই পেরোজ, যিস্ম ও কটাহেলা;
২০
এবং চতুর্থ সারিতে বৈদূর্ষ্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি; এই গুলি নিজের নিজের সারিতে সোনা দিয়ে লাগানো হবে।
২১
এই পাথরগুলি ইস্রায়েলীয়দের বারোটি নামানুযায়ী সাজানো হবে; এই গুলি একটি আংটির উপর খোদাই করা প্রত্যেক পাথরে ঐ বারো বংশের জন্য এক এক ছেলের নাম থাকবে।
২২
আর তুমি খাঁটি সোনা দিয়ে বুকপাটার উপরে পাতার আকৃতি মালার মত পাকান দুটি শিকল তৈরী করে দেবে।
২৩
আর বুকপাটার ওপরে সোনার দুটি বালা তৈরী করে দেবে এবং অবশ্যই বুকপাটার দুই মাথায় ঐ দুটি বালা বেঁধে বাঁধে দেবে।
২৪
আর বুকপাটার দুই প্রান্তে অবস্থিত দুটি বালার মধ্যে পাকান সোনার ঐ দুটি শিকল রাখবে।
২৫
আর পাকান শিকলের দুটি শেষ প্রান্ত সেই দুটি পাতা কাটা শিকলে বেঁধে দেবে। তারপর এফোদের সামনে দুটি কাঁধের ফিতার উপরে ঐগুলি লাগিয়ে দেবে।
২৬
তুমি অবশ্যই সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় এফোদের সামনের দিকে ভিতরের অংশে রাখবে।
২৭
তুমি আরও দুটি সোনার বলা তৈরী করবে এবং এফোদের দুই কাঁধের ফিতের নীচে এফোদের সামনের অংশে সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে তা লাগিয়ে দেবে।
২৮
তাতে বুকপাটা যেন এফোদের সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে থাকে, এফোদ থেকে যেন খসে না পড়ে, এই জন্য তারা সেই বালাতে নীলসুতো দিয়ে এফোদের বালার সঙ্গে বুকপাটা বেঁধে রাখবে।
২৯
যখন হারোণ পবিত্র জায়গায় যাবে, তখন তিনি সদাপ্রভুর সামনে সব দিন মনে করে দেবার জন্য সে বিচারের জন্য বুকপাটাতে ইস্রায়েলের বারোটি ছেলের নাম নিজের হৃদয়ের উপরে বহন করবে।

বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options