Skip to content
কলসীয় ২:১২-২৩

কলসীয় ২:১২-২৩

১২
বাপ্তিষ্মের তোমরা তাঁর সঙ্গে কবরস্থ হয়েছিলে, ঈশ্বরের ওপর বিশ্বাসের শক্তিতে তোমরাও তাঁর সঙ্গে উত্থিত হয়েছিলে, যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন।
১৩
যখন তোমরা তোমাদের পাপে এবং তোমাদের দেহের অত্বকছেদে মৃত ছিলে, তখন তিনি তাঁর সঙ্গে তোমাদের জীবিত করেছিলেন এবং আমাদের সব পাপ ক্ষমা করেছিলেন।
১৪
আমাদের বিরুদ্ধে যে ঋণের হাতে লেখা নির্দেশ ছিল আইনত তিনি তা মুছে ফেলেছিলেন। পেরেক দিয়ে ক্রুশে ঝুলিয়ে তিনি এই সব সরিয়ে ফেলেছিলেন।
১৫
তিনি কর্তৃত্ব এবং পরাক্রম সব সরিয়ে ফেলে উম্মুক্তভাবে তাদের দৃষ্টিগোচর করেছিলেন এবং সকলের আগে বিজয় যাত্রা করে তাঁর ক্রুশের মানে বুঝিয়েছিলেন।
১৬
সুতরাং তোমরা কি খাবে অথবা কি পান করবে অথবা উৎসবের দিনের অথবা প্রতিপদে অথবা বিশ্রামবারে কি করবে এই সব বিষয়ে কেউ যেন তোমাদের বিচার না করে।
১৭
এই জিনিসগুলি যা আসছে তার ছায়া, কিন্তু প্রকৃত পক্ষে খ্রীষ্টের দেহ।
১৮
নম্রতায় ও দূতদের পূজায় কোন লোক যেন তোমাদের পুরষ্কার লুট না করে। যেন একজন লোক যা দেখেছে সেই রকম থাকে এবং নিজের মাংসিক মনে চিন্তা করে গর্বিত না হয়।
১৯
তারা খ্রীষ্টকে মাথা হিসাবে ধরে না, যাঁর কাছ থেকে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের শক্তিতে বড় হয়ে উঠছে।
২০
যদি তোমরা জগতের পাপপূর্ণ বিশ্বাস ব্যবস্থায় খ্রীষ্টের সঙ্গে মরেছ, তবে কেন জগতের বিশ্বাসের কাছে সমর্পিত হয়ে জীবন যাপন করছ:
২১
“ধরো না, স্বাদ গ্রহণ করো না, ছুঁয়না?”
২২
যে সব জিনিস ব্যবহার করলে ক্ষয়ে যায় লোকেরা সেই ব্যাপারে এই আদেশ ও শিক্ষা দেয়।
২৩
এই নিয়মগুলি মানুষের তৈরী জাতির “জ্ঞান” নম্রতা ও দেহের ওপর নির্যাতন, কিন্তু মাংসের প্রশ্রয়ের বিরুদ্ধে কোনো মূল্য নেই।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options