১ ইতিহাস ৬:৬৩-৮১
৬৩
¶ রূবেণ, গাদ ও সবূলূন গোষ্ঠীর এলাকা থেকে গুলিবাঁট করে বারোটা শহর ও বংশ অনুসারে মরারির বংশের লোকদের দেওয়া হল।
৬৪
¶ এই ভাবে ইস্রায়েলীয়েরা এই সব শহর ও সেগুলোর পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
৬৫
যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহরের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।
৬৬
¶ কহাতীয়দের কোনো কোনো গোষ্ঠী ইফ্রয়িম গোষ্ঠীর থেকে কতগুলো শহর দেওয়া হয়েছিল।
৬৭
ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল থেকে আশ্রয় নগর শিখিম
৬৮
গেষর, যক্মিয়াম, বৈৎ-হোরোণ,
৬৯
অয়ালোন ও গাৎ রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।
৭০
এছাড়া মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে আনের ও বিল্য়ম এবং সেগুলোর চারপাশের পশু চরাবার মাঠ কহাতের বাকি বংশগুলোকে দেওয়া হল।
৭১
¶ গের্শোমীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত বাশনের গোলন ও অষ্টারোৎ পেল;
৭২
তারা ইষাখর গোষ্ঠীর এলাকা থেকে পেল কেদশ,
৭৩
দাবরৎ, রামোৎ ও আনেম এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
৭৪
আশের গোষ্ঠীর এলাকা থেকে তারা পশু চরাবার মাঠ সমেত মশাল, আব্দোন,
৭৫
হূকোক পশু চরাবার মাঠ ও রহোব পশু চরাবার মাঠ সমেত পেল;
৭৬
নপ্তালি গোষ্ঠীর এলাকা থেকে পেল পশু চরাবার মাঠ সমেত গালীলের কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম।
৭৭
¶ বাকি লেবীয়েরা, অর্থাৎ মরারীয়েরা সবূলূন গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত রিম্মোণ ও তাবোর পেল;
৭৮
তারা যিরীহোর পূর্ব দিকে যর্দ্দনের ওপারে রূবেণ গোষ্ঠীর এলাকা থেকে মরু এলাকার বেৎসর, যাহসা,
৭৯
কদেমোৎ ও মেফাৎ;
৮০
তারা গাদ গোষ্ঠীর এলাকা থেকে পেল গিলিয়দের রামোৎ,
৮১
মহনয়িম, হিষ্বোণ ও যাসের এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
Settings