মূল বিষয়বস্তুতে যান

Water সম্পর্কে বাইবেলের পদ: Purified by Elisha

4 টি পদ · 84 টি দিক

Purified by Elisha সম্পর্কে পদ

  1. ¶ পরে নগরের লোকেরা ইলীশায়কে বলল, “অনুরোধ করি, দেখুন, এই নগরের জায়গাটা চমৎকার ঠিকই, এটা তো প্রভু দেখছেন; কিন্তু এর জল ভাল নয় আর জমি ফলবান না।”

  2. তিনি বললেন, “আমার কাছে একটা নতুন ভাঁড় এনে তাতে লবণ রাখ।” পরে তাঁর কাছে তা আনল।

  3. তিনি বাইরে বেরিয়ে জলের উনুইর কাছে গিয়ে তার মধ্যে লবণ ফেলে দিয়ে বললেন, “সদাপ্রভু বলেন, ‘আমি এই জল ভাল করে দিলাম, আজ থেকে এটা আর মৃত্যু ঘটাবে না এবং ফলও নষ্ট হবে না’।”

  4. ইলীশায়ের সেই কথামত আজ পর্যন্ত সেই জল ভালই আছে।