The Sword সম্পর্কে বাইবেলের পদ: (Drawing of,) of war and destruction
(Drawing of,) of war and destruction সম্পর্কে পদ
আর আমি তোমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করব ও তলোয়ার বের করে তোমাদের অনুসরণ করব, তাতে তোমাদের দেশ পরিত্যক্ত ও তোমাদের নগর সব ধ্বংস হবে।
ইস্রায়েল দেশকে বল, সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ থেকে আমার তরোয়াল বের করে তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব।
তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব, আমার তরোয়াল কোষ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সব প্রাণীর বিরুদ্ধে যাবে;
তারপর সব প্রাণী জানবে যে আমি, সদাপ্রভু কোষ থেকে আমি তরোয়াল বের করেছি, তা আর ফিরিয়ে আনা যাবেনা।