মূল বিষয়বস্তুতে যান

Tax সম্পর্কে বাইবেলের পদ: Poll

9 টি পদ · 10 টি দিক

"Tax" খুঁজুন

Poll সম্পর্কে পদ

  1. ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  2. “তুমি যখন ইস্রায়েলীয়দের সংখ্যা গণনা করবে, তখন তারা প্রত্যেকে গণনার দিন সদাপ্রভুর কাছে নিজের নিজের প্রাণের জন্য খেসারৎ দেবে। তাদের গণনা করার পর তুমি এটি অবশ্যই করবে, সুতরাং তোমার গণনা করার দিন যেন তাদের মধ্যে আঘাত না হয়।

  3. গণনায় যাদের গণনা করা হয়েছে তাদের প্রত্যেককে রূপার অর্ধেক শেকল করে দিতে হবে; বিংশতিতে এক শেকলে ওজন হলো কুড়িটি গেরার সমান; এই অর্দ্ধশেকল আমার অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার হবে।

  4. গণনার মধ্যে যারা কুড়ি বছর বয়ষ্ক অথবা তার বেশি বয়ষ্ক তারা সবাই সদাপ্রভুকে এই উপহার দেবে।

  5. যখন লোকেরা প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুকে সেই উপহার দেবে সেই দিন ধনীরা অর্দ্ধ শেকলের বেশি দেবে না এবং গরিবরা তার কম দেবে না।

  6. তুমি ইস্রায়েলীয়দের থেকে সেই প্রায়শ্চিত্তের রূপা নিয়ে সমাগম তাঁবুর কাজের জন্য দেবে। এটি তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের জন্য ইস্রায়েলীয়দের স্মরণ করার জন্য আমার অর্থাৎ সদাপ্রভুর সামনে থাকবে।”

  7. প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যারা কুড়ি বছর বয়সী কিংবা তার থেকে বেশি বয়সী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধেক শেকল দিতে হয়েছিল।

  8. আমরা ঈশ্বরের গৃহের সেবা কাজের জন্য প্রতি বছর এক শেকলের তিন ভাগের এক ভাগ দেবার দায়িত্ব আমরা গ্রহণ করলাম।

  9. ¶ সেই দিনের আগস্ত কৈসর এই নির্দেশ দিলেন যেন, সমস্ত রোম সাম্রাজ্যে লোক গণনা করা হয়।