মূল বিষয়বস্তুতে যান

Preciousness of Christ সম্পর্কে বাইবেলের পদ: Illustrated

11 টি পদ · 13 টি দিক

"Preciousness of Christ" খুঁজুন

Illustrated সম্পর্কে পদ

  1. বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।

  2. আমার প্রিয়তম উজ্জ্বল ও লালবর্ণের; আমার প্রিয়তম উজ্জ্বল এবং শক্তিশালী হচ্ছে।

  3. তাঁর মাথা খাঁটি সোনার মত, তাঁর চুল কোঁকড়ানো ও দাঁড়কাকের মত কালো;

  4. তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, দুধে ধোওয়া ও রত্নের মত বসানো।

  5. তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, যেখান থেকে সুগন্ধ বের হয়। তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।

  6. তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত, তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত।

  7. তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির উপর বসানো শ্বেতপাথরের থামের মত; তাঁর চেহারা লিবানোনের মত, বাছাই করা এরস গাছের মত।

  8. তাঁর মুখ খুব মিষ্টি, তিনি সম্পূর্ণ সুন্দর। হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়, এই আমার বন্ধু।

  9. স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে গোপন এমন ভান্ডার এর সমান, যা দেখতে পেয়ে এক ব্যক্তি লুকিয়ে রাখল, পরে আনন্দের আবেগে গিয়ে সব বিক্রি করে সেই জমি কিনল।

  10. আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের সমান, যে ভালো ভালো মুক্তার খোঁজ করছিল,

  11. সে একটি মহামূল্য মুক্তা দেখতে পেয়ে সব বিক্রি করে তা কিনল।