Skip to content

Methuselah সম্পর্কে বাইবেলের পদ

8 টি পদ · 1 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. হনোক পয়ষট্টি বছর বয়সে মথূশেলহের জন্ম দিলেন।

  2. মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশো বছর ঈশ্বরের সঙ্গে যাতায়াত করলেন এবং আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  3. সব মিলিয়ে হনোক তিনশো পয়ষটি বছর থাকলেন।

  4. হনোক ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন। পরে তিনি আর থাকলেন না, কারণ ঈশ্বর তাঁকে গ্রহণ করলেন।

  5. মথূশেলহ একশো সাতাশী বছর বয়সে লেমকের জন্ম দিলেন।

  6. লেমকের জন্ম দিলে পর মথূশেলহ সাতশো বিরাশী বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  7. সব মিলিয়ে মথূশেলহের নয়শো ঊনসত্তর বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।

  8. হনোক, মথূশেলহ, লেমক।