মূল বিষয়বস্তুতে যান

Armies সম্পর্কে বাইবেলের পদ: Clouds

8 টি পদ · 77 টি দিক

"Armies" খুঁজুন

Clouds সম্পর্কে পদ

  1. তাই তুমি উঠবে যেমন ঝড় যায়; তুমি মেঘের মতো তুমি এবং তোমার সব সেনাদল, তোমার সঙ্গে সব সৈন্যদল দেশকে আচ্ছাদন করবে।

  2. প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এটা ঘটবে সেই দিনের যা তোমার মনে পড়বে এবং সেই দিন নানা বিষয়ে তোমার মনে পড়িবে এবং তুমি দুষ্ট পরিকল্পনা করবে।’

  3. তারপর তুমি বলবে, ‘আমি সেই খোলা দেশের বিরুদ্ধে যাব, আমি সেই শান্তিযুক্ত লোকেদের কাছে যাব, তারা নির্ভয়ে বাস করছে; তারা সবাই দেয়ালহীন জায়গায় বাস করছে এবং তাদের কবাট নেই।

  4. আমি লুটের জিনিস ধরব এবং লুট করব সেই ধ্বংস স্থানের প্রতি যা নতুন বসতিস্থান হয়েছে এবং জাতিদের থেকে একত্রিত লোকদের বিরুদ্ধে, লোকেরা যারা পশুপাল ও সম্পত্তি লাভ করেছে এবং যারা পৃথিবীর মধ্যস্থানে বাস করে তাদের প্রতি আমার হাত বাড়াব।’

  5. শিবা, দদান ও তর্শীশের বনিকরা এবং সেখানকার সব তরুণ সৈনিকরা তোমাকে বলবে, তুমি কি লুট করার জন্য আসলে? লুট করার জন্য, সোনা ও রূপা নিয়ে যাওয়ার জন্য, পশু ও সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য, প্রচুর লুট করার জন্য কি তোমার সেনাদেরকে একত্র করলে?

  6. অতএব, হে মানুষের সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সেই দিন যখন আমার প্রজা ইস্রায়েল নির্ভয়ে বাস করবে, তখন তুমি কি তাদের শেখাবে না?

  7. তুমি তোমার জায়গা থেকে, উত্তরদিকের প্রান্ত থেকে প্রচুর সেনাদের সঙ্গে আসবে; তারা সবাই ঘোড়ায় চড়ে আসবে, মহাসমাজ ও বিশাল সৈন্যসামন্ত হবে।

  8. আর তুমি মেঘের মতো দেশ আচ্ছাদন করার জন্য আমার প্রজা ইস্রায়েলের জন্য আক্রমণ করবে; এটা ঘটবে সেই আগত দিনের; আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনব, যেন জাতিরা আমাকে জানতে পারে, যখন গোগ, আমার বিশুদ্ধতা দেখবে।