মূল বিষয়বস্তুতে যান

Alliance and Society with the Enemies of God সম্পর্কে বাইবেলের পদ: Means of preservation from

12 টি পদ · 51 টি দিক

Means of preservation from সম্পর্কে পদ

  1. কারণ প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করবে, জ্ঞান তোমার প্রাণে সন্তুষ্টি দেবে,

  2. বিচক্ষণতা তোমার প্রহরী হবে, বুদ্ধি তোমাকে রক্ষা করবে;

  3. তারা তোমাকে মন্দ পথ থেকে উদ্ধার করবে, তাদের থেকে যারা বিপথগামী বিষয়ে কথা বলে।

  4. তারা সরল পথ ত্যাগ করে, অন্ধকার পথে চলার জন্য;

  5. তারা খারাপ কাজ করে আনন্দ পায় দুষ্টতার কুটিলতায় আনন্দ পায়;

  6. তারা বাঁকা পথ অনুসরণ করে এবং প্রতারণা ব্যবহার করে তারা তাদের পথ লুকিয়ে ফেলেছে।

  7. প্রজ্ঞা এবং বিচক্ষণতা তোমাকে অসৎ মহিলার থেকে রক্ষা করবে, সেই চাটুবাদিন বন্দিনী বিজাতীয়া থেকে,

  8. যে যৌবনকালের বন্ধুকে ত্যাগ করে, নিজের ঈশ্বরের নিয়ম ভুলে যায়;

  9. কারণ তার বাড়ি মৃত্যুর দিকে ঝুকে থাকে এবং তার পথ কবরের দিকে থাকে;

  10. যারা তার কাছে যায়, তারা আর ফেরে না, তারা জীবনের পথ পায় না;

  11. যেন তুমি ভালো লোকদের পথে চলতে পার এবং ধার্ম্মিকদের পথ অবলম্বন কর;

  12. হে আমার পুত্র, নির্দেশ শুনতে ক্ষান্ত হলে তুমি জ্ঞানের কথা হইতে বিপথগামী হবে।