Afflicted Saints সম্পর্কে বাইবেলের পদ: Should praise God
Should praise God সম্পর্কে পদ
কিন্তু আমি তোমার নিয়মের বিশ্বস্ততায় বিশ্বাস করেছি; আমার হৃদয় তোমার পরিত্রানের মধ্যে উল্লাসিত।
আমি সদাপ্রভুুর উদ্দেশ্যে গান করব, কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
তুমি আমার ভ্রমণের সংখ্যা এবং আমার চোখের জল তোমার বোতলে রাখ; তাকি তোমার বইয়ে লেখা নেই?
সেই দিন আমার শত্রুরা ফিরে যাবে, যে দিন আমি ডাকবো; আমি এই জানি যে, ঈশ্বর আমার জন্য।
ঈশ্বরে (আমি তাঁর বাক্যের প্রশংসা করব), সদাপ্রভুুতে (তাঁর বাক্যের প্রশংসা করব)।
তারা আমার পদক্ষেপের জন্য জাল প্রস্তুত করেছে, আমার প্রাণ নত হয়েছে; তারা আমার সামনে একটি গর্ত খনন করেছে কিন্তু তারা নিজেরাই তার মধ্যে পতিত হল। সেলা
ঈশ্বর, আমার হৃদয় অটল কর, ঈশ্বর আমার হৃদয় অটল কর; আমি গান করব, হ্যাঁ, আমি প্রশংসা করব।
তুমি আমাদেরকে অনেক সংকট ও বিপদের প্রদর্শন করেছ, তুমি ফিরে আমাকে পুনরাই জীবিত কর, পৃথিবীর গভীরতা থেকে আবার উঠাও।
তুমি আমার সম্মান বৃদ্ধি করেছ; ফিরিয়ে আমাকে সান্ত্বনা দাও।
আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করব, কারণ তোমার বিশ্বাসযোগ্যতার জন্য, আমার ঈশ্বর, বীণা যন্ত্রে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করব।
তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবার দিনের আমার ঠোঁট আনন্দ গান করবে এবং আমরা প্রাণও করবে, যা তুমি মুক্ত করেছ।