মূল বিষয়বস্তুতে যান
গীত ৭:১-৫

প্রিয়তম শূলম্মীতার সৌন্দর্যের প্রশংসা করেন

গীত ৭:১-৫
হে রাজকন্যা, জুতোর মধ্যে তোমার পা দুইটি দেখতে কত সুন্দর! তোমার দুইটি উরুর গঠন গয়নার মত, তা যেন দক্ষ কারিগরের হাতের কাজ।
তোমার নাভি দেখতে গোল বাটির মত যার মধ্যে কখনো মেশানো আঙ্গুর রসের অভাব হয় না। তোমার উদর গমের স্তূপের মত, যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।
তোমার বুক দুটি হরিণের দুটি শিশুর মত, কৃষ্ণসার হরিণের যমজ শিশু মত।
তোমার গলা হাতির দাঁতের উঁচু দুর্গের মত, তোমার চোখগুলি হিশবনের বৎ-রব্বীমের ফটকের কাছে সরোবরের মত। তোমার নাক লিবানোনের উঁচু দুর্গের মত, যা দম্মেশকের দিকে তাকিয়ে আছে।
তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; তোমার মাথার চুল ঘন বেগুনী রঙের। সেই চুলের বেনীতে রাজা বন্দী হয়ে আছেন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options