হিতোপদেশ ২:১২-২০
১২
তারা তোমাকে মন্দ পথ থেকে উদ্ধার করবে, তাদের থেকে যারা বিপথগামী বিষয়ে কথা বলে।
১৩
তারা সরল পথ ত্যাগ করে, অন্ধকার পথে চলার জন্য;
১৪
তারা খারাপ কাজ করে আনন্দ পায় দুষ্টতার কুটিলতায় আনন্দ পায়;
১৫
তারা বাঁকা পথ অনুসরণ করে এবং প্রতারণা ব্যবহার করে তারা তাদের পথ লুকিয়ে ফেলেছে।
১৬
প্রজ্ঞা এবং বিচক্ষণতা তোমাকে অসৎ মহিলার থেকে রক্ষা করবে, সেই চাটুবাদিন বন্দিনী বিজাতীয়া থেকে,
১৭
যে যৌবনকালের বন্ধুকে ত্যাগ করে, নিজের ঈশ্বরের নিয়ম ভুলে যায়;
১৮
কারণ তার বাড়ি মৃত্যুর দিকে ঝুকে থাকে এবং তার পথ কবরের দিকে থাকে;
১৯
যারা তার কাছে যায়, তারা আর ফেরে না, তারা জীবনের পথ পায় না;
২০
যেন তুমি ভালো লোকদের পথে চলতে পার এবং ধার্ম্মিকদের পথ অবলম্বন কর;
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0