নেহেমিয়া ৭:৪৫-৬৯
৪৫
রক্ষীরা: শল্লুমের, আটেরের, টল্মোনের, অক্কুবের, হটীটার ও শোবয়ের বংশধর একশো আটত্রিশ জন।
৪৬
নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;
৪৭
কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;
৪৮
লবানা, হগাব ও শল্ময়ের বংশধরেরা;
৪৯
হানন, গিদ্দেল ও গহরের বংশধরেরা;
৫০
রায়া, রৎসীন ও নকোদের বংশধরেরা;
৫১
গসম, ঊষ ও পাসেহের বংশধরেরা;
৫২
বেষয়, মিয়ূনীম ও নফুষযীমের বংশধরেরা;
৫৩
বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরেরা;
৫৪
বসলীত, মহীদা ও হর্শার বংশধরেরা;
৫৫
বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা;
৫৬
নৎসীহ ও হটীফার বংশধরেরা।
৫৭
শলোমনের চাকরদের বংশধরেরা: সোটয়, সোফেরত, পরীদা,
৫৮
যালা, দর্কোন, গিদ্দেল,
৫৯
শফটিয়, হটীল, পোখেরৎ হৎসবায়ীম ও আমোনের বংশধরেরা।
৬০
নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন।
৬১
তেল্ মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না;
৬২
দলায়, টোবিয়, ও নকোদের বংশের ছশো বিয়াল্লিশ জন।
৬৩
আর যাজকদের মধ্য থেকে হবায়, হক্কোস, ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।
৬৪
বংশ তালিকাতে বলা লোকদের মধ্যে এরা নিজের নিজের বংশ তালিকা খোঁজ করে পেল না, এই জন্য এরা অশুচি গণ্য হয়ে যাজকত্ব থেকে বাদ হয়ে গেল।
৬৫
আর শাসনকর্ত্তা তাদেরকে আদেশ দিলেন, যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন যাজক উত্পন্ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা পবিত্র খাবারের কিছু খেয় না।
৬৬
জড়ো করা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন।
৬৭
এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর চাকরানী এবং তাঁদের দুশো পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকাও ছিল।
৬৮
তাদের সাতশো ছত্রিশটা ঘোড়া, দুইশো পঁয়তাল্লিশটি খচ্চর,
৬৯
চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটা গাধা ছিল।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0