মূল বিষয়বস্তুতে যান
মীখা ১:১০-১৬

যিহূদার নগরগুলির বিরুদ্ধে বিচার ঘোষণা

মীখা ১:১০-১৬
১০
গাতে এবিষয়ে বল না; একদম কেঁদো না। আমি বৈৎ-লি-অফ্রায় নিজে গড়াগড়ি দিয়েছি।
১১
শাফীর বাসীরা উলঙ্গ এবং লজ্জিত অবস্থায় চলে যাও। সানন বাসীরা বেরিয়ে এসো না। বৈৎ-এৎসলের বিলাপ, কারণ তাদের সুরক্ষা নিয়ে নেওয়া হয়েছে।
১২
কারণ মারোৎ বাসীরা ভাল খবরের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। কারণ সদাপ্রভুর কাছ থেকে যিরুশালেমের গেটে দুর্যোগ নেমে এসেছিল।
১৩
হে লাখীশ বাসীরা, ঘোড়ার পাল দিয়ে রথকে সাজাও। তোমরা, লাখীশ বাসীরা, সিয়োন কন্যার জন্য পাপের শুরু ছিলে। কারণ তোমার মধ্যে ইস্রায়েলের পাপ পাওয়া গেছে।
১৪
এই জন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায় উপহার দেবে; অকষীব শহর ইস্রায়েলের রাজাকে নিরাশ করবে।
১৫
হে মারেশা বাসীরা, আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমাদের অধিকার নেবে। ইস্রায়েলের নেতারা অদুল্লমের গুহায় যাবে।
১৬
তোমরা নেড়া হও এবং তোমাদের শিশুদের জন্য চুল কাট যাদের ওপর তোমরা আনন্দিত। তোমার নিজেকে শকুনের মত নেড়া কর, কারণ তোমাদের সন্তানরা তোমাদের থেকে বন্দী হয়ে যাবে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options