বিচারকগণ ৭:১০-১৫
১০
আর যদি তুমি যেতে ভয় পাও, তবে তোমার চাকর ফুরাকে সঙ্গে নিয়ে নেমে শিবিরে যাও,
১১
এবং ওরা যা বলে, তা শোন তার পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি নিজের চাকর ফুরাকে সঙ্গে করে শিবিরে অবস্থিত সসজ্জ লোকদেরকে নিয়ে শেষ পর্যন্ত নেমে গেলেন।
১২
তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের সব লোক পঙ্গপালের মতো উপত্যকাতে নেমে পড়েছিল এবং তাঁদের উটও সমুদ্রতীরের বালুকার মতো অসংখ্য ছিল যা গণনা করা যায় না।
১৩
পরে গিদিয়োন আসলেন, আর দেখ, তাদের মধ্যে এক জন নিজের বন্ধুকে এই স্বপ্নের কথা বলল, দেখ, আমি একটা স্বপ্ন দেখেছি, আর দেখ, যেন যবের একটা রুটি মিদিয়নের শিবিরের মধ্য দিয়ে গড়িয়ে গেল এবং তাঁবুর কাছে গিয়ে আঘাত করল; তাতে তাঁবুটা উল্টে লম্বা হয়ে পড়ল।
১৪
তখন তার বন্ধু বলল, ওটা আর কিছু না, ইস্রায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের খড়গ; ঈশ্বর মিদিয়নকে ও সমস্ত শিবিরকে তার হাতে সমর্পণ করেছেন।
১৫
তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তার অর্থ শুনে প্রার্থনা করলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরে এসে বললেন, “ওঠ, কারণ সদাপ্রভু তোমাদের হাতে মিদিয়নের শিবির সমর্পণ করেছেন।”
Settings