মূল বিষয়বস্তুতে যান
বিচারকগণ ১০:১-৫

বিচারক তোলা ও যায়ীর

বিচারকগণ ১০:১-৫
অবীমেলকের (অবীমেলকের নৃত্যুর পরে) পরে তোলয় ইস্রায়েলীয়দের উদ্ধারের জন্য উৎপন্ন হলেন; তিনি ইষাখর বংশীয় দোদয়ের নাতি পূয়ার ছেলে; তিনি পর্বতময় ইফ্রয়িম প্রদেশে অবস্থিত শামীরে বাস করতেন।
তিনি তেইশ বছর ইস্রায়েলের বিচার করলেন; পরে তিনি মারা গেলেন এবং শামীরে (শহরে) তার কবর দেওয়া হল।
তাঁর (তোলয়ের মৃত্যুর পরে) পরে গিলিয়দীয় যায়ীর উৎপন্ন হয়ে বাইশ বছর পর্যন্ত ইস্রায়েলের বিচার করলেন।
তাঁর ত্রিশটী ছেলে ছিল, তারা (নিজের নিজের) ত্রিশটি গাধায় চড়ে বেড়াত; এবং তাদের ত্রিশটি নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে এখন হবোৎ-যায়ীর বলা যায়।
পরে যায়ীর মারা গেলেন এবং কামোন (শহরে) তাঁর কবর দেওয়া হল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options