Skip to content
ইযেকিয়েল ৪০:২৮-৩৭

ইযেকিয়েল ৪০:২৮-৩৭

২৮
পরে তিনি আমাকে দক্ষিণ দরজা দিয়ে ভিতরের উঠানের মধ্যে আনলেন; এক অন্য দরজার পরিমাণ অনুসারে দক্ষিণ দরজা মাপলেন।
২৯
এর বাসা, দেয়াল ও বারান্দা সব ঐ পরিমাণের মতো ছিল এবং চারিদিকে তার ও তার বারান্দার জানালা ছিল; দরজা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
৩০
আর ভিতরের দরজার চারিদিকে বারান্দা ছিল, তা পঁচিশ হাত দীর্ঘ ও পাঁচ হাত প্রস্থ।
৩১
আর তার বারান্দাগুলি বাইরের উঠানের পাশে এবং তার দেয়ালগুলিতে খোদাই করা খেজুর গাছ ছিল এবং তার ওপরে যাওয়ার জন্য আটটী ধাপ।
৩২
পরে তিনি আমাকে পূর্বদিকে ভিতরের উঠানের মধ্যে আনলেন এবং ঐ পরিমাণ অনুসারে দরজা মাপলেন।
৩৩
তার বাসা, দেয়াল ও বারান্দাগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল এবং চারিদিকে তার ও তার বারান্দার জানালা ছিল; দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
৩৪
আর তার বারান্দাগুলি বাইরের উঠানের পাশে ছিল এবং এর উভয় দিকে খেজুর গাছ ছিল এবং আরোহণ করার আটটি ধাপ ছিল।
৩৫
পরে তিনি আমাকে উত্তরের দরজায় আনলেন এবং ঐ একই পরিমাণ অনুসারে তা মাপলেন।
৩৬
এর বাসা, দেয়াল ও বারান্দাগুলির পরিমাপ অন্য দরজার মতো একই ছিল এবং চারিদিকে জানালা ছিল; দ্বার এবং এর বারান্দা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
৩৭
এর বারান্দা বাইরের উঠানের মুখোমুখি; এর উভয় দিকে খেজুর গাছ এবং ওপরে ওঠার আটটি ধাপ ছিল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options