ইযেকিয়েল ৪০:২০-২৭
২০
¶ পরে তিনি বাইরের উঠানের উত্তরদিকের দরজার উচ্চতা ও প্রস্থ মাপলেন।
২১
বাসাগুলি এক পাশে তিনটি ও অন্য পাশে তিনটি এবং তার দরজা ও বারান্দা সবার পরিমাণ প্রথম দরজার পরিমাণের মতো; সম্পূর্ণ দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
২২
এর জানালা, বারান্দা ও খেজুর গাছগুলি পূর্ব দিকের দরজার অনুরূপ ছিল। লোকেরা সাতটি ধাপ দিয়ে তাতে আরোহন করত এবং এর বারান্দাতেও।
২৩
উত্তর দিকের দরজার ও পূর্ব দিকের দরজার সামনে ভিতরের উঠানে দরজা ছিল; লোকটি এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত একশো হাত মাপলেন।
২৪
¶ পরে তিনি আমাকে দক্ষিণদিকে নিয়ে গেলেন, দক্ষিণদিকে এক দরজা; আর তিনি তার দেয়ালগুলি ও বারান্দাগুলি মাপলেন, তার পরিমাণ অন্য বাইরের দরজার মতো।
২৫
আর ওই দরজার মতো তার ও তার বারান্দাগুলিরও জানালা ছিল; দক্ষিণ দরজা এবং এর বারান্দা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।
২৬
আর তাতে আরোহন করার সাতটি ধাপ ছিল ও সেগুলির সামনে তার বারান্দা ছিল এবং সেখানে দেয়ালের ওপরে উভয় দিকে খোদাই করা খেজুর গাছ ছিল।
২৭
আর দক্ষিণদিকে ভিতরের উঠানের এক দরজা ছিল; পরে তিনি দক্ষিণ দিকের এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত একশো হাত মাপলেন।
Settings