Skip to content
১ সামুয়েল ২৪:১৬-২০

১ সামুয়েল ২৪:১৬-২০

১৬
দায়ূদ শৌলের কাছে এই সব কথা শেষ করলে শৌল জিজ্ঞাসা করলেন, “হে আমার সন্তান দায়ূদ, এ কি তোমার স্বর?” আর শৌল খুব জোরে কাঁদলেন৷
১৭
পরে তিনি দায়ূদকে বললেন, “আমার থেকে তুমি ধার্মিক, কারণ তুমি আমার উপকার করেছ, কিন্তু আমি তোমার অপকার করেছি৷
১৮
তুমি আমার প্রতি কেমন ভালো ব্যবহার করে আসছ, তা আজ দেখালে; সদাপ্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করলেও তুমি আমাকে হত্যা করনি৷
১৯
মানুষ নিজের শত্রুকে পেলে কি তাকে ভালোর পথে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যা করলে, তার প্রতিশোধে সদাপ্রভু তোমার মঙ্গল করুন৷
২০
এখন দেখ, আমি জানি, তুমি অবশ্যই রাজা হবে, আর ইস্রায়েলের রাজ্য তোমার হাতে স্থির থাকবে৷
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options