Skip to content
১ ইতিহাস ২:১৮-২৪

হিষ্রোণের পুত্র কালেবের বংশধরেরা

১ ইতিহাস ২:১৮-২৪
১৮
হিষ্রোণের ছেলে কালেবের সঙ্গে অসূবার বিবাহ হয়েছিল এবং অসূবা ও যিরিয়োতের গর্ভে ছেলেমেয়ে হয়েছিল। যিরিয়োতের ছেলেরা হল যেশর, শোবব ও অর্দোন।
১৯
পরে অসূবা মারা গেলে কালেব ইফ্রাথাকে বিয়ে করলেন। ইফ্রাথার গর্ভে হূরের জন্ম হয়েছিল।
২০
হূরের ছেলে ঊরি ও ঊরির ছেলে বৎসলেল।
২১
পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়ের কাছে গেল; সে তাকে বিয়ে করল, তাতে সেই স্ত্রী তার ঔরসে সগূবের জন্ম দিল।
২২
সগূবের ছেলের যায়ীর, গিলিয়দ দেশে তাঁর তেইশটা গ্রাম ছিল।
২৩
আর গশূর ও অরাম তাদের থেকে যায়ীরের গ্রাম সব নিয়ে নিল এবং তার সঙ্গে কনাৎ ও তার উপনগর সব, অর্থাৎ ষাটটা গ্রাম অধিকার করে নিল। এরা সবাই গিলিয়দের বাবা মাখীরের বংশের লোক।
২৪
কালেব ইফ্রাথায় হিষ্রোণের মৃত্যুর পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর জন্য তকোয়ের বাবা অসহূরকে জন্ম দিল।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options