Skip to content
১ ইতিহাস ২:২৫-৪১

যিরহমেলের বংশধারা

১ ইতিহাস ২:২৫-৪১
২৫
হিষ্রোণের বড় ছেলে যিরহমেলের ছেলেরা হল; বড় ছেলে রাম, তারপর বূনা, ওরণ, ওৎসম ও অহিয়।
২৬
অটারা নামে যিরহমেলের আর একজন স্ত্রী ছিল। সে ওনমের মা ছিল।
২৭
যিরহমেলের বড় ছেলে রামের ছেলেরা হল মাষ, যামীন ও একর।
২৮
ওনমের ছেলেরা হল শম্ময় ও যাদা। শম্ময়ের ছেলেরা হল নাদব ও অবীশূর।
২৯
অবীশূরের স্ত্রীর নাম ছিল অবীহয়িল। তার গর্ভে অহবান ও মোলীদের জন্ম হয়েছিল।
৩০
নাদবের ছেলেরা হল সেলদ ও অপ্পয়িম, কিন্তু সেলদ ছেলে ছাড়াই মারা গেল।
৩১
অপ্পয়িমের ছেলে যিশী, যিশীর ছেলে শেশন ও শেশনের ছেলে অহলয়।
৩২
শম্ময়ের ভাই যাদার ছেলেরা হল যেথর ও যোনাথন; যেথর ছেলে ছাড়াই মারা গেলেন।
৩৩
যোনাথনের ছেলেরা হল পেলৎ ও সাসা। এরা ছিল যিরহমেলের বংশধর।
৩৪
শেশনের শুধু মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। যার্হা নামে শেশনের একজন মিশরীয় দাস ছিল।
৩৫
শেশন তার দাস যার্হার সঙ্গে তার একজন মেয়ের বিয়ে দিল এবং সেই মেয়ের গর্ভে অত্তয়ের জন্ম হয়েছিল।
৩৬
অত্তয়ের ছেলে নাথন, নাথনের ছেলে সাবদ,
৩৭
সাবদের ছেলে ইফ্‌লল, ইফ্‌ললের ছেলে ওবেদ,
৩৮
ওবেদের ছেলে যেহূ, যেহূর ছেলে অসরিয়,
৩৯
অসরিয়ের ছেলে হেলস, হেলসের ছেলে ইলীয়াসা,
৪০
ইলীয়াসার ছেলে সিস্‌ময়, সিস্‌ময়ের ছেলে শল্লুম,
৪১
শল্লুমের ছেলে যিকমিয় আর যিকমিয়ের ছেলে ইলীশামা।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options