সামগ্রি৬১
Listen to this chapter
0:00
0:00
১
ঈশ্বর, আমার কান্না শোন; আমার প্রার্থনায় মনোনিবেশ কর।
২
আমার হৃদয় আছন্ন হল যখন পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমি তোমাকে ডাকলাম; আমার তুলনায় উচ্চতর পাথরে আমাকে নিয়ে যাও।
৩
কারণ তুমি আমার জন্য আশ্রয় হয়েছ, শত্রুর থেকে একটি শক্তিশালী দূর্গে।
৪
আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করব, আমি তোমার ডানার ভিতরে আশ্রয় নেব। সেলা
৫
কারণ ঈশ্বর তুমি, আমার প্রতিজ্ঞা শুনেছ; যারা তোমার নামকে সম্মান করে তাদের উত্তরাধিকার তাদেরকে দিয়েছ।
৬
তুমি রাজার আয়ু বৃদ্ধি করবে; তার বছর অনেক প্রজন্ম পর্যন্ত থাকবে।
৭
তিনি চিরকাল ঈশ্বরের সামনে থাকবেন।
৮
আমি চিরকাল তোমার নামের প্রশংসা করবো, যাতে আমি প্রতিদিন আমার প্রতিজ্ঞা পালন করতে পারি।
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note