গীতসংহিতা ১১৪
ঈশ্বর মিসর থেকে ইস্রায়েলকে পরিচালনা করেন ১–২
১
যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে,
২
যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য।
ঈশ্বরের উপস্থিতিতে প্রকৃতির প্রতিক্রিয়া ৩–৪
৩
সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল।
৪
পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো।
সৃষ্টির প্রতি অলঙ্কারিক প্রশ্ন ৫–৬
৫
কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দ্দন, কেন তুমি ফিরে এলে?
৬
পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে?
সদাপ্রভুর উপস্থিতিতে ভয় ও শ্রদ্ধা ৭–৮
৭
পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ।
৮
তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Study note