Valleys সম্পর্কে বাইবেলের পদ: Hinnom or Tophet
Hinnom or Tophet সম্পর্কে পদ
আর ঐ সীমা হিম্নোম সন্তানের উপত্যকার সামনে অবস্থিত ও রফায়ীম তলভূমির উত্তর দিকের পর্বতের প্রান্ত পর্যন্ত নেমে গেল এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ প্রান্তে নেমে এসে ঐন্-রোগেলে গেল।
অন্য কেউ যাতে মোলক দেবতার উদ্দেশ্যে নিজের ছেলে বা মেয়েকে আগুনে পুড়িয়ে হোমবলি উৎসর্গ করতে না পারে সেইজন্য যোশিয় বেন্হিন্নোম উপত্যকার তোফৎ নামে জায়গাটা অশূচি করলেন।
তিনি বিন্-হিন্নোমের ছেলের উপত্যকাতে ধূপ জ্বালাতেন এবং সদাপ্রভু যে সব জাতিকে ইস্রায়েলীয়দের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের জঘন্য কাজের মতই তিনিও তাঁর ছেলেদের আগুনে পুড়িয়ে হোম উৎসর্গ করলেন।
সুতরাং দেখ, এমন দিন আসছে, সদাপ্রভু বলেন, যখন ঐ জায়গাকে আর তোফৎ কিংবা বিন-হিন্নোমের উপত্যকা নামে ডাকা হবে না। এটা হত্যার উপত্যকা বলে পরিচিত হবে, কারণ তারা সেখানে জায়গা নেই বলে তোফতে কবর দেবে।