মূল বিষয়বস্তুতে যান

Tyre সম্পর্কে বাইবেলের পদ: Its second destruction by the Macedonians

7 টি পদ · 47 টি দিক

Its second destruction by the Macedonians সম্পর্কে পদ

  1. আর তারা শোক করে তোমার জন্য বিলাপ করবে, তোমার বিষয়ে এই বলে বিলাপ করবে, কে সোরের মতো, সমুদ্রের মাঝখানে নীরবতার মতো?

  2. এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে বিদেশীদেরকে আনব, জাতিদের মধ্যে তারা আতঙ্কজনক মানুষ, তারা তোমার জ্ঞানের সৌন্দর্য্যের বিরুদ্ধে নিজেদের তরোয়াল আনবে ও তোমার দীপ্তি অপবিত্র করবে।

  3. তারা তোমাকে গর্তে নামাবে; তুমি সমুদ্রদের মাঝখানে নিহত লোকেদের মতো মরবে।

  4. তোমার অপরাধের কারণে তুমি নিজ বানিজ্যবিষয়ক অন্যায় দ্বারা নিজের পবিত্র জায়গা সব অপবিত্র করেছ; তাই আমি তোমার কাছ থেকে আগুন বের করে নিলাম, সে তোমাকে গ্রাস করল এবং আমি তোমাকে দর্শনকারী সবার সামনে ছাই করে ভূমিতে ফেলে দিলাম।

  5. হমাৎ এর সমন্ধেও, যা দম্মেশকের সীমানা এবং সোর ও সীদোনের লোকেরাও হবে যদিও তারা জ্ঞানী।

  6. সোর নিজের জন্য একটা দুর্গ তৈরী করেছে এবং ধূলোর মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে।

  7. দেখ! প্রভু তাকে অধিকারচ্যুত করবেন এবং সমুদ্রের উপরে তার শক্তিকে ধ্বংস করবেন তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন তাকে পুড়িয়ে ফেলবে।