মূল বিষয়বস্তুতে যান

The Levites সম্পর্কে বাইবেলের পদ: Taken instead of the first-born of Israel

9 টি পদ · 63 টি দিক

Taken instead of the first-born of Israel সম্পর্কে পদ

  1. সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের মধ্যে একমাস ও তার থেকে বেশি বয়সী প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর ও তাদের নামের সংখ্যা গ্রহণ কর।

  2. আমি সদাপ্রভু, আমারই অধিকারে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।”

  3. তাতে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতকে গণনা করলেন;

  4. তাদের একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত প্রথমজাত পুরুষ নাম সংখ্যা অনুসারে বাইশ হাজার দুশো তিয়াত্তর জন হল।

  5. সদাপ্রভু মোশিকে বললেন,

  6. “তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে ও তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হবে; আমি সদাপ্রভু।

  7. কারণ ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে তারা সম্পূর্ণ ভাবে আমার; আমি সমস্ত গর্ভজাত, সমস্ত ইস্রায়েল সন্তানদের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে নিজের জন্য গ্রহণ করেছি।

  8. মানুষ কিংবা পশু উভয়েই, ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনের আমি মিশর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনের নিজের জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।

  9. আমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে গ্রহণ করেছি।