The Levites সম্পর্কে বাইবেলের পদ: Had chiefs or officers over them
Had chiefs or officers over them সম্পর্কে পদ
তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন,
কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং তাঁর ভাইয়েরা একশো কুড়ি জন;
মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং তাঁর ভাইয়েরা দুইশো কুড়ি জন;
গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং তাঁর ভাইয়েরা একশো ত্রিশ জন;
ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং তাঁর ভাইয়েরা দুইশো জন;
হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং তাঁর ভাইয়েরা আশি জন;
উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং তাঁর ভাইয়েরা একশো বারো জন।